ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • অ্যাম্বার নয়, বেলা হাদিদ বিশ্বের সবচেয়ে নিখুঁত সুন্দর

    অ্যাম্বার নয়, বেলা হাদিদ বিশ্বের সবচেয়ে নিখুঁত সুন্দর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অ্যাম্বার হার্ডের চেহারা বিশ্বের সবচেয়ে নিঁখুত সুন্দর- এই দাবিটি ঠিক নয়। হতে পারে আমেরিকার সবচেয়ে সুন্দর মুখগুলোর মধ্যে অ্যাম্বার হার্ডের মুখটি রয়েছে কিন্তু নান্দনিকতা ও পরিপূর্ণতার বিচারে বেলা হাদিদের চেহারাই বিশ্বের সবচেয়ে নিখুঁত সুন্দর।

    প্রাচীনকাল থেকেই কিছু বৈজ্ঞানিক মান অনুসারে, কোনো শৈল্পিক কাজ, কোনো বস্তু, কোনো দালান এমনকি মানবমুখেরও নান্দনিকতা পরিমাপ করা হয়ে আসছে।

    এক্ষেত্রে ব্যক্তিত্ব, মোহময়তা কিংবা কমনীয়তা খুব একটা ভূমিকা পালন করে না, কারণ শারীরিকভাবে নিখুঁত হওয়া কেবলই একটি বৈজ্ঞানিক বিষয়। আর এই ক্ষেত্রেই অ্যাম্বার হার্ডের তুলনায় এগিয়ে আছেন বেলা হাদিদ।

    সম্প্রতি জনি ডেপের সঙ্গে মামলা নিয়ে শিরোনামে থাকার সময় গণমাধ্যমে অনেক প্রতিবেদনে বলা হয় যে, অ্যাম্বার হার্ড বিশ্বের সবচেয়ে নিখুঁত সুন্দর চেহারার অধিকারী। কিন্তু দাবিটি সঠিক নয়। তিনি ২০১৬ সালে প্রথম স্থানে ছিলেন। কিন্তু পরে বেলা হাদিদ এবং পপ গায়িকা বিয়ন্সের মুখেরও ফেস-ম্যাপিং করলে তারা অ্যাম্বারকে ছাড়িয়ে যান।

    লন্ডনের সেন্টার ফর অ্যাডভান্সড ফেসিয়াল কসমেটিক অ্যান্ড প্লাস্টিক সার্জারি- এর ডা. জুলিয়ান ডি সিলভা বিশ্বের সবচেয়ে নিখুঁত চেহারা বের করতে ‘গ্রিক গোল্ডেন রেশিও’ নামক একটি ফেস-ম্যাপিং পদ্ধতি ব্যবহার করেন। এ পদ্ধতিতে সৌন্দর্য্য পরিমাপের অনুপাতটি হলো ১.৬১৮।

    ফেসিয়াল ম্যাপিং কিভাবে কাজ করে তা ব্যাখ্যা করেছেন ডি সিলভা। কারো চোখ, মুখ, নাক থুতনিসহ মুখের সর্বোপরি কাঠামো বুঝতে এই পদ্ধতি ব্যবহৃত হয় এবং বৈজ্ঞানিক উপায়ে নির্ধারণ করা হয় সবচেয়ে সুন্দর ও নিখুঁত চেহারার মানুষকে।

    অ্যাম্বার হার্ডের চেহারার ১২টি অংশ বিশ্লেষণ করে ডা. জুলিয়ান ডি সিলভা বলেন, গোল্ডেন রেশিও অনুযায়ী হার্ডের চেহারা ৯১.৮৫ শতাংশ নিখুঁত। কিন্তু বেলা হাদিদ ও পপ ডিভা বিয়ন্সে এই হিসাবে এগিয়ে আছেন।

    গোল্ডেন রেশিও অনুসারে বিয়ন্সের চেহারা ৯২.৪৪ শতাংশ নিখুঁত। অন্যদিকে, বেলা হাদিদের চেহারা ৯৪.৩৪ শতাংশ অর্থাৎ, বিশ্বের সবচেয়ে বেশি নিখুঁত।

    সৌন্দর্যের প্রতিযোগিতার এই বৈজ্ঞানিক র‌্যাঙ্কিং নতুন কিছু নয়। ২০১৬ সালে ডেইলি মেইলে প্রকাশিত সংবাদ অনুযায়ী ৯১.৮৫ শতাংশ নিখুঁত চেহারা নিয়ে বিশ্বের সবচেয়ে সুন্দর মুখের অধিকারী ছিলেন অ্যাম্বার হার্ড।

    কিন্তু তিন বছর পর, ২০২৮ সালে একই পত্রিকা ঘোষণা করে ৯৪.৩৪ শতাংশ নিখুঁত চেহারা নিয়ে বেলা হাদিদ আছেন প্রথম স্থানে, পপ ডিভা বিয়ন্সে দ্বিতীয় ও তৃতীয় অ্যাম্বার হার্ড।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ