ঢাকা সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বিএনপি নেতা ‘অপহরণ’, আ'লীগ নেতা, সাবেক পুলিশ কমিশনার ও ডিসির বিরুদ্ধে মামলা মোহনায় ভেসে এলো ২২ কেজির কোরাল, ১৯ হাজারে বিক্রি ঝালকাঠিতে বাজার নিয়ন্ত্রণে হস্তক্ষেপের প্রতিবাদে ক্যাবের মানববন্ধন সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে: তথ্যমন্ত্রী অন্তর্বর্তী সরকারের সময়ের অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী
  • এবার প্রাণনাশের হুমকি পেলেন স্বরা

    এবার প্রাণনাশের হুমকি পেলেন স্বরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বলিউড অভিনেতা সালমান খানের পর এবার প্রাণনাশের হুমকি দেওয়া চিঠি পেলেন অভিনেত্রী স্বরা ভাস্কর। জানা যাচ্ছে, মুম্বাইয়ের ভারসোভা এলাকায় অভিনেত্রীর বাড়িতে স্পিড পোস্টের মাধ্যমে এই হুমকির চিঠি পৌঁছায়। বিষয়টা নিয়ে স্বরা ইতোমধ্যেই মুম্বাই পুলিশের দারস্থ হয়েছেন।

    পুলিশ জানিয়েছে, চিঠিটা লেখা হয়েছে হিন্দি ভাষায়। চিঠির শেষে লেখা, এটি দেশের নতুন প্রজন্মের তরফ থেকে। চিঠিতে স্পষ্ট করে লেখা রয়েছে, বীর সাভারকার সম্পর্কে অসম্মানজনক মন্তব্য করার অপরাধে প্রাণ যাবে স্বরার! শুধু তাই নয়, চিঠিতে ব্যবহার হয়েছে বেশ কিছু অশ্লীল শব্দও।

    সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় স্বরা ভাস্কর। অতীতেও বহুবার সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ ও আক্রমণের মুখে পড়তে হয়েছে অভিনেত্রীকে। ২০১৭ সালে সাভারকরকে নিয়ে একটি টুইট করেছিলেন স্বরা, ‘যেখানে তিনি লিখেছিলেন, জেল থেকে মুক্তি পাওয়ার জন্য সাভারকর ব্রিটিশদের কাছে ক্ষমা চেয়েছিলেন, ওকে কিছুতেই বীর বলা যায় না।

    শুধু তাই নয়, কিছুদিন আগে মাদক সংক্রান্ত মামলায় শাহরুখ পুত্র আরিয়ান খানের পাশে দাঁড়িয়েও কটাক্ষ শুনতে হয়েছিল স্বরাকে। তবে এবার প্রাণনাশের হুমকি পেয়ে দুশ্চিন্তায় স্বরা। শুধু এই অভিনেত্রী নন, কিছুদিন আগে সালমান খান এবং তার বাবা সেলিম খানকে খুনের হুমকি দিয়ে চিঠি দেওয়া হয়।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ