ঢাকা শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেবো না: তথ্যমন্ত্রী  ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  • নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করতে হবে: ড. মোশাররফ

    নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করতে হবে: ড. মোশাররফ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এখন আমাদের সামনে একটি চ্যালেঞ্জ। তা হলো এই গায়ের জোরে ক্ষমতায় থাকা সরকারকে বিদায় করতে হবে। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করতে হবে। সেই নির্বাচনে জনগণ নিজের হাতে নিজের ভোট দেবে, মেশিনে নয়। এই দায়িত্ব বিএনপিকে নিতে হবে। 

    শুক্রবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিচে এক দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

    বিএনপির স্থায়ী কমিটির এই নেতা বলেন, খালেদা জিয়া এতটাই অসুস্থ তার চিকিৎসকরা বারবার বিদেশে চিকিৎসার জন্য নিতে বলছেন। কেননা বাংলাদেশে তার সেই চিকিৎসা নেই, তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো প্রয়োজন কিন্তু সরকার কর্ণপাত করেনি। আজকে বিএনপি নেতাকর্মীসহ সবার দাবি তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হোক। সরকারের পাঠানোর প্রয়োজন নেই। খালেদা জিয়া নিজেই চিকিৎসার জন্য যাবেন। কিন্তু তাকে সাময়িক মুক্তি দেওয়ার সময় যে শর্ত দেওয়া হয়েছে তা প্রত্যাহার করা হোক। সরকার তা করছে না।  
    তিনি আরও বলেন, সরকারের কাছে একটাই অস্ত্র, খালেদা জিয়াকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এবং বিএনপি পরিবারকে দাবিয়ে রেখে তারা ক্ষমতায় থাকতে চায়।

    সরকারের অবহেলার কারণে দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে বলেও মন্তব্য করেন খন্দকার মোশারফ। তিনি বলেন, কয়েক মাস আগে চীনে করোনা সংক্রমণ বৃদ্ধি পেলেও সরকার কোনো গুরুত্ব দেয়নি। এখন আবার করোনা বৃদ্ধি পাচ্ছে, আমাদের নেতৃবৃন্দ আক্রান্ত। এখানেও সরকারের ব্যর্থতা এবং অসাবধানতা।  

    দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু প্রমুখ।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ