ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • সাড়ে ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্ত হাজী সেলিম

    সাড়ে ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্ত হাজী সেলিম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বড় ভাই হাজী কায়েসের জানাজা ও দাফনে অংশ নিতে সাড়ে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিম। আজ শুক্রবার বেলা দেড়টা থেকে ৬টা পর্যন্ত তিনি মুক্ত থাকবেন।

    ঢাকা কেন্দ্রীয় কারাগার সূত্র জানায়, হাজী মো. সেলিম প্যারোলে মুক্তির আবেদন করলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তা মঞ্জুর করে। সেই কাগজপত্র পৌঁছালে আজ দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে তাঁকে মুক্তি দেওয়া হয়।

    কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার সুভাষ কুমার ঘোষ  বলেন, কারা তত্ত্বাবধানে হাসপাতালে চিকিৎসাধীন হাজী মো. সেলিমকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে।

    পারিবারিক সূত্র জানায়, আজ সকাল ৭টা ২০ মিনিটে রাজধানীর শ্যামলীতে নিজের বাসায় মারা যান সেলিমের ভাই কায়েস (৭২)। বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। জুমার পর চকবাজার শাহী জামে মসজিদে তাঁর জানাজা হয়। আজিমপুর কবরস্থানে তাঁকে দাফন করা হবে। হাজী সেলিম তার বড় ভাইয়ের জানাজা ও দাফনে অংশ নেন।

    উল্লেখ্য দুর্নীতি মামলায় ১০ বছরের দণ্ডপ্রাপ্ত হাজী সেলিমের জামিন আবেদন নামঞ্জুর করে গত ২২ মে তাঁকে কারাগারে পাঠায় আদালত। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ওইদিনই তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়। এরপর থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষীদের তত্ত্বাবধানে হাসপাতালেই চিকিৎসা চলছে হাজী মো. সেলিমের।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ