ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • আমি মানসিকভাবে রণবীরের সঙ্গে বিবাহিত: দীঘি

    আমি মানসিকভাবে রণবীরের সঙ্গে বিবাহিত: দীঘি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাত্র ছয় বছর বয়সে তারকাখ্যাতি পাওয়া প্রার্থনা ফারদিন দীঘি এখন চিত্রনায়িকা। বেশ কয়েকটি ছবি উপহার দিয়েছেন ইতোমধ্যে, যেখানে নায়িকা চরিত্রে দেখা গেছে তাকে।

    বড়পর্দার পাশাপাশি ওটিটি প্ল্যাটফরমেও আত্মপ্রকাশ করেছেন তিনি।

    তবে অভিনয় জীবনের চেয়ে অন্যান্য প্রসঙ্গে আলোচনায় থাকেন এ নায়িকা।  ফেসবুক, টিকটকে প্রতিনিয়ত ছবি, ভিডিও পোস্ট করে। সেগুলো নিয়ে অনুসারীদের মধ্যে চর্চার অন্ত নেই।

    সম্প্রতি বলিউড তারকা রণবীর কাপুরকে নিয়ে করা মন্তব্যে ফের আলোচনায় তিনি।  দীঘি জানিয়েছেন, তিনি বিবাহিত।

    এমন জবাবে ভড়কে যাবেন যে কেউ? কবে বিয়ে করলেন ‘তুমি আছো তুমি নেই’ তারকা?

    অবশ্য মজার ছলে এমন জবাব দিয়েছেন দীঘি।

    শনিবার ইনস্টাগ্রামে ‘আস্ক মি এনিথিং’ সেশনে অংশ নেন দীঘি। সেখানে তিনি ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এক অনুসারী দীঘির কাছে জানতে চান, ‘আপনি কি বিবাহিত?’

    উত্তরে দীঘি বলেছেন, ‘আরে হ্যাঁ, আমি মানসিকভাবে রণবীর কাপুরের সঙ্গে বিবাহিত। ওকে, বাই।’

    আসলে দীঘি এমন জবাব দিয়ে বোঝাতে চাইলেন, রণবীর কাপুরকে কতটা পছন্দ তার। এ বলিউড তারকার কতটা ভক্ত তিনি।

    বিষয়টি এর আগেও প্রকাশ করেছিলেন দীঘি।

    গত ১৪ এপ্রিল রণবীর-আলিয়ার বিয়ের সময় কষ্টে রাতে ঠিকমতো ঘুমাতেও পারেননি দীঘি। অকপটে সে কথা গণমাধ্যমকেও বলেছিলেন অভিনেত্রী।

    প্রসঙ্গত নায়িকা হিসেবে গত বছর দীঘির অভিষেক হয়। তার প্রথম সিনেমা ‘তুমি আছো তুমি নেই’। এর পর তাকে দেখা গেছে ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ সিনেমায়। কিছু দিন আগে ওটিটিতে তার অভিষেক হয়েছে ‘শেষ চিঠি’ নামের একটি ওয়েব ফিল্মের মাধ্যমে। যেখানে তার নায়ক ইয়াশ রোহান। এতে দীঘির অভিনয় প্রশংসিত হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ