ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯ জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে বাটামারায় শ্যাডো পার্লামেন্ট অধিবেশন  উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারণ সভা  দ্বিতীয় দিনে গড়াল কুয়াকাটা পর্যটন কার্ণিভাল, লাখো পর্যটক-দর্শনার্থীর সমাগম এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ: মতিউর রহমান আকন্দ
  • বেতন ও বোনাস কর্মজীবী মানুষের অধিকার : জিএম কাদের

    বেতন ও বোনাস কর্মজীবী মানুষের অধিকার : জিএম কাদের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ‘পবিত্র ঈদুল আজহার আগেই গণমাধ্যম, তৈরি পোশাকশিল্প এবং বেসরকারি সব বিভাগের কর্মীদের বকেয়া বেতনসহ ঈদ বোনাস পরিশোধ করতে অনুরোধ করছি। ঈদের আনন্দ যেন সবার পরিবারে উৎসবমূখর হয়ে ওঠে সে জন্য দাত্বিশীলদের আন্তরিক হতে হবে।’

    আজ সোমবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

    জাপা চেয়ারম্যান বলেন, ‘বিশ্ব মুসলিম উম্মাহর সামনে পবিত্র ঈদুল আজহা সমাগত। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে অনেকেরই বাড়িতে ফিরতে হয়। পশু কোরবানি ও প্রিয়জনদের উপহার দিতে ঈদুল আজহা উপলক্ষে অতিরিক্ত খরচ করতে হয় সবাইকে। এমন বাস্তবতায় অনেক প্রতিষ্ঠানে কর্মীদের বেতন বকেয়া আছে। এ কারণে অনেকেই ধার-দেনায় জর্জরিত।’

    গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘তাই পবিত্র ঈদুল আযহার আগে গণমাধ্যম, তৈরি পোশাক শিল্পসহ সব বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের বকেয়া বেতন ও বোনাসসহ সব পাওনা পরিশোধ জরুরি। বেতন ও বোনাস হচ্ছে কর্মজীবী মানুষের অধিকার। তাই শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় সচেষ্ট হতে সবার প্রতি আহ্বান জানাচ্ছি।’


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ