ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • মিস ইন্ডিয়া হলেন সিনি শেঠি

    মিস ইন্ডিয়া হলেন সিনি শেঠি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের কর্ণাটকের মেয়ে সিনি শেঠি এবারের  ‘ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০২২’ বিজয়ী হয়েছেন । রোববার (৩ জুলাই) সন্ধ্যায় মুম্বাইয়ের জিও কনভেনশনে হলে বসেছিল এই আসরের গ্র্যান্ড ফিনালে। সেখানেই সিনি শেঠিকে ২১ বছর বয়েসী সিনিকে বিজয়ের মুকুট পরিয়ে দেন ‘মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০২০’ বিজয়ী মানসা বারানসী। এ প্রতিযোগিতায় প্রথম রানার আপ নির্বাচিত হয়েছেন রাজস্থানের রুবাল শেখাওয়াত। দ্বিতীয় রানার আপ উত্তর প্রদেশের শিনাতা চৌহান।

    এনডিটিভি জানায়, ভারতের নানা প্রান্ত থেকে আসা ৩১ জন প্রতিযোগীকে বেছে নেওয়া হয়েছিল। এই ৩১ জন প্রতিযোগীকে প্রথমে মুম্বাই আনা হয়। সেখানে নানা প্রশিক্ষণের মাধ্যমে প্রতিযোগিতার জন্য তাদের প্রস্তুত করেন আয়োজকরা। সবাইকে পেছনে ফেলে বিজয়ের মুকুট পরেন সিনি। ৭১তম মিস ওয়ার্ল্ডের আসরে ভারতের প্রতিনিধিত্ব করবেন সিনি।

    বিচারকের আসনে ছিলেন—নেহা ধুপিয়া, মালাইকা আরোরা, ডিনো মোরিয়া, মিতালি রাজের মতো তারকারা। প্রাক্তন মিস ইউনিভার্স নেহা ধুপিয়া বলেন—‘এই প্রতিভাবান মেয়েদের সঙ্গে আমি আমার যাত্রার প্রতিটা মুহূর্ত ফিরে দেখেছি।’

    এবারের বিজয়ী সিনি অ্যাকাউন্টিং এবং ফিন্যান্সে স্নাতক। নাচের তালিম নেওয়া শুরু করেন মাত্র চার বছর বয়সে। সব ক্ষেত্রেই পরিবারকে পাশে পেয়েছে তিনি।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ