ঢাকা শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেবো না: তথ্যমন্ত্রী  ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  • সাবেক কাউন্সিলরের রুহের মাগফেরাত কামনায়

    বরিশালে বিএনপির দোয়া-মোনাজাত

    বরিশালে বিএনপির দোয়া-মোনাজাত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও বিসিসি সাবেক কাউন্সিলর গিয়াস উদ্দিন বাবুল মোল্লার রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত করেছে বিএনপি।

    সোমবার বাদ আসর সদর রোডের দলীয় কার্যালয়ে মহানগর বিএনপির পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী এই অনুষ্ঠানের আয়োজন করে। 

    এ সময় মহানগর বিএনপি আহবায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবায়েদুল হক চাঁন, উত্তর জেলা বিএনপি’র সাবেক সভাপতি সাবেক সাংসদ মেজবা উদ্দিন ফরহাদ, মহানগর বিএনপি’র সদস্য সচিব মীর জাহিদুল কবির, যুগ্ম আহবায়ক কে.এম শহিদুল্লাহ, মাকসুদুর রহমান মাকসুদ ও মহানগর শ্রমিক দলের আহবায়ক ফয়েজ আহমেদ খান সহ অন্যান্যরা। 

    অনুষ্ঠানে মহানগর ছাড়াও জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষভাগে নিহত বিএনপি নেতা বাবুল মোল্লার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ