ঢাকা শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেবো না: তথ্যমন্ত্রী  ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  • বানভাসিদের জন্য সাহায্যের হাত পাতল মহানগর বিএনপি

    বানভাসিদের জন্য সাহায্যের হাত পাতল মহানগর বিএনপি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশের বিভিন্ন অঞ্চলের বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে সাহায্যের হাত বাড়িয়েছে বরিশাল মহানগর বিএনপি। তারা বানভাসি মানুষের সহায়তার জন্য মানুষের দ্বারে দ্বারে গিয়ে আর্থ সংগ্রহ করছেন। ব্যবসায়ীসহ পথচারীরাও স্বতফ‚র্তভাবে সাহাজ্যের হাত বাড়িয়ে দিচ্ছেন।

    সরেজমিনে দেখা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে নগরীর ফলপট্টি এলাকা থেকে বন্যার্তদের সহযোগিতার জন্য তহবিল সংগ্রহ শুরু করে মহানগর বিএনপি। নেতাকর্মীরা চকবাজার এবং পদ্মাবতী এলাকার ব্যবসায়ী এবং পথচারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করেন।

    এসময় মহানগর বিএনপি’র আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবীর জাহিদ, মহানগর মহিলা দলের সভাপতি অধ্যাপিক ফারহানা তিথি, সাধারণ সম্পাদক পাপিয়া পারভিন, মহানগর শ্রমিকদলের আহবায়ক মো. ফয়েজ আহমেদ খান, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহাবুবুর রহমান পিন্টু ও মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি কামরুল ইসলাম রতনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    মহানগর বিএনপি’র সদস্য সচিব মীর জাহিদুল কবীর জাহিদ বলেন, ‘বানভাসিদের জন্য আমরা দলের সকল স্তরের নেতাকর্মীরা যেযার মতো করে অর্থ সহায়তা করেছি। এছাড়া মানুষের কাছে গিয়েছি সাহায্যের জন্য। মানুষ সতস্ফ‚র্তভাবে তাদের সাধ্যমতো সহায়তা করেছে। মানুষের কাছ থেকে যা সহায়তা আসবে তা আমরা বন্যাদুর্গতদের কাছে পৌঁছে দিবো।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ