ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • গরুর নাম ‘জায়েদ খান’, খেপলেন ওমর সানী

    গরুর নাম ‘জায়েদ খান’, খেপলেন ওমর সানী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ক্রেতাদের কাছে আকর্ষণীয় করতে বড় আকারের গরুগুলোকে বিভিন্ন নাম দিয়ে থাকেন খামারিরা। যেমন- ‘শাকিব খান’, ‘জায়েদ খান’, ‘হিরো আলম’, ‘টাইগারবাবু’, ‘ডন’, ‘কালামানিক’ আরও অনেক নাম রাখা হয়। কেউ কেউ আবার মানুষের নামেও নামকরণ করে থাকেন। তবে মানুষের নামে কোরবানির গরুর নামকরণ ঠিক নয় বলে মন্তব্য করেছেন ঢাকাই ছবির নব্বই দশকের নম্বর ওয়ান হিরো ওমর সানী।

    মঙ্গলবার মধ্যরাতে ফেসবুকে নিজের একটি ছবি পোস্ট করে ওমর সানী লিখেছেন, ‘পবিত্র কোরবানির গরুর নাম কারও নামের সঙ্গে নামকরণ ঠিক নয়। ইসলামের সঙ্গে যায় না।’ নায়কের পরামর্শ, ‘আফ্রিকাতে কিংবা বাংলাদেশে কিছু হায়েনা আছে, তাদেরকে ওই নামগুলো ট্রান্সফার করেন।’

    কোরবানির পশু হাটে তোলার আগে নিজের পালিত গরুর বিভিন্ন নাম দিয়ে থাকেন খামারিরা। কেউ কেউ অনেক আগে থেকেই প্রিয় প্রাণীটির নাম দিলেও বেশির ভাগই বাড়তি আকর্ষণের লক্ষ্যে নামকরণ করেন। এ ক্ষেত্রে তারা বেছে নেন আলোচিত-সমালোচিত নামগুলো।

    এবারের কোরবানির হাটে ‘জায়েদ খান’, ‘হিরো আলম’, ‘পদ্মা’, ‘সেতু’ এমন বিভিন্ন নামের গরু উঠেছে। যেগুলো নিয়ে ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় সোরগোল পড়ে গেছে। গরুগুলোর দামও ধরা হচ্ছে মোটা অঙ্কে। মূলত নামের কারণেই গরুগুলো আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ