ঢাকা শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেবো না: তথ্যমন্ত্রী  ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  • শেখ হাসিনা যেটা বলবেন সেটাই রাইট

    শেখ হাসিনা যেটা বলবেন সেটাই রাইট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করি, শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বাস করি, তাদের মনে রাখতে হবে দল আওয়ামী লীগ আর নেতা একজনই তিনি হলেন শেখ হাসিনা। অনেকেই বাইরে গিয়ে বলেন, নেত্রী এই কথা না বললে ভালো হতো, ওইটা বলা ঠিক হয় নাই। কিন্তু, সুতরাং, তবে এসব কথাবার্তা বলা চলবে না। শেখ হাসিনা যেটা বলবেন সেটাই রাইট।

    শুক্রবার (৮ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে বাংলাদেশ অনলাইন অধিকার ফোরাম আয়োজিত সাবেক স্বরাষ্ট্র, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী সাহারা খাতুনের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

    শেখ হাসিনার নেতৃত্ব নিয়ে শ ম রেজাউল করিম বলেন, বিশ্ব যখন চুপ হয়ে আছে বিশ্ব ক্রাইসিস নিয়ে তখন শেখ হাসিনা বলেছেন, একটা দেশের জন্য সারা বিশ্বকে কষ্ট দিতে পারেন না। এ কথা বলার ছিল জাতিসংঘের। এ কথা বলার ছিল বিশ্বের বড় বড় রাষ্ট্রের। তারা কেউ না বললেও শেখ হাসিনা বলেছেন। সারা বিশ্বের ক্রাইসিস দেখে মতামত দেওয়া ও সমস্যা দূর করতে একজনই বলতে পারেন। যিনি বাংলাদেশের বাইরে গিয়ে নিজের অবস্থান প্রতিষ্ঠিত করেছেন তিনি শেখ হাসিনা।

    তিনি বলেন, শেখ হাসিনার পরিবার, আত্মীয়-স্বজনরা দুর্নীতি করেন না। দুর্নীতির সঙ্গে আপস করেন না। আদর্শের সঙ্গে ব্যত্যয় ঘটান না। কাজেই শেখ হাসিনা আমাদের জন্য উদাহরণ, আমাদের জন্য একটা দৃষ্টান্ত। যদি ভালো কিছু করতে হয়। যদি উন্নয়নের জন্য কিছু করতে হয়। যদি আদর্শের জায়গা খুঁজতে হয়। যদি মায়ের মমতার জায়গা খুঁজতে হয় তাহলে একটাই জায়গা শেখ হাসিনাকে অনুসরণ করা।

    প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, শেখ হাসিনার দুঃসময়ে যারা পাশে ছিলেন তাদের সবাইকেই তিনি যথাযথ মূল্যায়ন করেছেন। সাহারা খাতুনকে প্রধানমন্ত্রী যথাযথ মূল্যায়ন করেছেন। তাকে এমপি করেছেন, তাকে একাধিক মন্ত্রণালয়ে মন্ত্রী হিসেবে কাজ করার সুযোগ দিয়েছেন। আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম প্রেসিডিয়ামের সদস্য করেছেন। নেত্রী জানেন কাকে কীভাবে মূল্যায়ন করতে হবে।

    স্মরণ সভায় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. মোখলেসুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. মো. শারফুদ্দিন আহমেদ, ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মো. আব্দুল্লাহ আবু প্রমুখ।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ