ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • করনের ওপর নারাজ সারা?

    করনের ওপর নারাজ সারা?
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বলিউডের খ্যাতনামা পরিচালক করন জোহর। ‘কফি উইথ করন’-এর নতুন সিজন শুরু করেছেন। এই শোয়ের সঞ্চালক তিনি। সম্প্রতি এর একটি পর্বে সারা আলী খান ও কার্তিক আরিয়ানের প্রেমের সম্পর্কের কথা ফাঁস করেছেন করন। এতেই তার ওপর ভীষণ চটেছেন সারা।

    ‘লাভ আজ কাল’ সিনেমার সময় থেকেই কার্তিক ও সারার প্রেমের গুঞ্জন শোনা যায়। তাদের নিয়ে নানা কানাঘুষা হলেও তাতে সম্মতি দেননি দুই তারকা। শুধু তাই নয়, পরে দু’জনে আলাদা পথ বেছে নেন। কিন্তু ব্রেকআপ হলেও তাদের বন্ধুত্ব এখনো আছে। কিন্তু সম্প্রতি করনের বক্তব্যের পর ফের তাদের প্রেম নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। আর এতেই নারাজ সাইফ কন্যা। যদিও করন কিংবা ধর্মা প্রোডাকশনের সঙ্গে এ বিষয়ে কোনো তিক্ততা তৈরি করতে চাইছেন না এই অভিনেত্রী। তবে পাবলিক প্ল্যাটফর্মে করনের এ ধরনের মন্তব্য মেনেও নিতে পারছেন না তিনি।

    সারার ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, সারা অভিনয়ের ব্যাপারে খুবই নিষ্ঠাবান। তিনি চান সবাই তার অভিনয় নিয়ে কথা বলুক, ব্যক্তিগত জীবন নিয়ে নয়। এটি তিনি মোটেই পছন্দ করেন না।

    এদিকে ‘কফি উইথ করন’-এর এবারের সিজনে অতিথি হিসেবে হাজির হবেন সারা। অভিনেত্রী জানভি কাপুরের সঙ্গে কফি কাউচে দেখা যাবে তাকে। ইতোমধ্যে একটি প্রোমোতে সেই পর্বের ঝলকও দেখা গেছে। এতে তার প্রাক্তনকে নিয়ে খোলামেলা কথা বলেছেন সারা।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ