ঢাকা মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বরিশালে সাবেক কাউন্সিলর বাবুল হত্যার বিচার দাবি

    বরিশালে সাবেক কাউন্সিলর বাবুল হত্যার বিচার দাবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে ডায়াগনস্টিক মালিক-কর্মচারী ও দালালের হামলায় নিহত মহানগর বিএনপির সদস্য ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন বাবুল মোল্লা হত্যার সুষ্ঠু বিচার দাবি করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক মেয়র অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। 

    মঙ্গলবার সকাল ১১টার দিকে নগরীর বটতলা এলাকায় প্রয়াত বাবুল মোল্লার বাসায় গিয়ে স্বজনদের সমবেদনা জানান তিনি।

    এ সময় প্রয়াত নেতার রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত করেন মজিবর রহমান সরোয়ার। পরে স্বজনদের সমবেদনা জানান এবং বাবুল হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি। সুষ্ঠু বিচারে সর্বাত্মক সহযোগীতার প্রতিশ্রুতি দেন তিনি। 

    মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আকবর, সাবেক সহ-সাধারণ সম্পাদক আনায়ারুল হক তারিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি আতাউর রহমান আউয়াল, যুগ্ম সম্পাদক আখতারুজ্জামান সাব্বির, সাংগঠনিক সম্পদক রাসেদুজ্জামান রাসেদ, মহানগর যুবদল নেতা আসাদুজ্জামান তৌহিদ, মাওলা রাব্বি শামীম, রিয়াজুল ইসলাম সবুজ ও জেলা শ্রমিকদল সাধারন সম্পাদক সাইফুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন। 
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ