ঢাকা শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেবো না: তথ্যমন্ত্রী  ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  • বিএনপির সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের বৈঠক

    বিএনপির সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের বৈঠক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক জিন লুইস বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করেছেন। মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের অফিসে যান জেন লুইস। 

    বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, মঙ্গলবার দুপুর ২টায় ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক জিন লুইসের নেতৃত্বে একটি দল চেয়ারপারসনের কার্যালয়ে আসে। তারা সেখানে প্রায় দেড় ঘণ্টা বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করে। 

    মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও কেন্দ্রীয় নেতাদের মধ্যে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

    বৈঠকের সময় জিন লুইসের সঙ্গে প্রতিনিধি হিসেবে ছিলেন রেবেকা ভিকে।

    বৈঠক শেষে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে অপেক্ষামাণ সাংবাদিকেরা বৈঠকের বিষয়ে জানতে চাইলে জিন লুইস বা বিএনপি নেতাদের কেউ কোনো কথা বলেননি।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ