ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • ভয়ে ঘুমাতে পারছেন না মাহি

    ভয়ে ঘুমাতে পারছেন না মাহি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকাদের অন্যতম মাহিয়া মাহি। অভিনয়ের পাশাপাশি বর্তমানে তিনি ব্যস্ত আছেন ব্যবসায়িক কাজেও। গাজীপুর চৌরাস্তার প্রধান সড়কে ‘ফারিশতা’ নামে তার রেস্তোরাঁ জোরকদমেই এগিয়ে যাচ্ছে। আর ব্যক্তি জীবনে স্বামী কামরুজ্জামান সরকার রাকিবকে নিয়ে বেশ ভালোই দিন কাটছে তার।

    তবে এর মধ্যেই মাহির এক স্ট্যাটাস সবাইকে ভাবিয়ে তুলেছে। আজ শনিবার দুপুরে মাহি তার ফেসবুকে লিখেছেন, ‘ইয়া আল্লাহ, ভুলায় দাও। ভয়ে আমি ঘুমাতে পারিনা।’ সঙ্গে হাতজোড় করা একটি ইমোজিও দিয়েছেন এই চিত্রনায়িকা।

    কি কারণে মাহির এমন পোস্ট। আর এমন কি ঘটনা ঘটেছে যা ভুলতে চান তিনি। এসব জানতে একাধিকবার তার মোবাইল ফোনে কল করা হলে কোনো সাড়া পাওয়া যায়নি।

    উল্লেখ্য, ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেন মাহি। গত বছরের ২২ মে পাঁচ বছরের বিবাহিত সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন এই অভিনেত্রী। এরপরই রাকিবের সঙ্গে সম্পর্কে জড়ানোর বিষয়টি আলোচনায় আসে। এরপর ১৩ সেপ্টেম্বরের শুরুতেই কামরুজ্জামান সরকার রাকিবকে বিয়ে করেন মাহি। গত বছর শেষ দিকে স্বামী রাকিবের সঙ্গে ওমরাহ করতে যান মাহি। 


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ