ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • আবারও বিয়ে করলেন জনপ্রিয় সংগীতশিল্পী এসআই টুটুল

    আবারও বিয়ে করলেন জনপ্রিয় সংগীতশিল্পী এসআই টুটুল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আবারও বিয়ে করলেন জনপ্রিয় সংগীতশিল্পী এসআই টুটুল। কনে যুক্তরাষ্ট্র প্রবাসী শারমিন সিরাজ সোনিয়া। চাকরির পাশাপাশি উপস্থাপিকা ও মিডিয়ার বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছেন তিনি। সম্প্রতি তাদের আকদ সম্পন্ন হয়েছে। টুটুল-সোনিয়া দুজনেই বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বলে জানা গেছে।

    তবে বিষয়টি নিয়ে এই সংগীতশিল্পীর সঙ্গে হোয়াটসঅ্যাপে মাধ্যমে যোগাযোগ করা হলে, তিনি কোনো কথা বলতে নারাজ।

    এর আগে, জনপ্রিয় অভিনেত্রী তানিয়া আহমেদের সঙ্গে ঘর বেঁধেছিলেন এসআই টুটুল। এক বছর আগে তানিয়ার সঙ্গে তার বিয়ে বিচ্ছেদ হয়েছে।

    জানা গেছে, টুটুল ও তানিয়া গত পাঁচ বছর আলাদা ছিলেন। গত বছর আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদ সম্পন্ন হয়েছে। এরপর নিউইয়র্কে কনসার্টসহ নানা কাজেই টুটুলের যাওয়া আসা হতো। সেখানেই আরটিভির বাংলা গায়েন অনুষ্ঠানের সুবাদে সোনিয়ার সঙ্গে তার পরিচয়। এরপর সম্প্রতি মুসলিম রীতিতে তাদের আকদ হয়েছে। খুব শিগগির আমেরিকায় বন্ধু-বান্ধবদের নিয়ে একটি আনুষ্ঠান করবেন বলেও জানিয়েছেন গায়কের একটি ঘনিষ্ট সূত্র।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ