ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • দেশে ফিরছেন শাকিব খান

    দেশে ফিরছেন শাকিব খান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান গত বছরের নভেম্বর থেকে রয়েছেন যুক্তরাষ্ট্রে। এই প্রথম দেশ ছেড়ে এতদিন বিদেশে রয়েছেন তিনি। এর কারণ- গ্রিন কার্ড। হ্যাঁ, যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেয়েছেন কিং খান।

    এবার দেশে ফেরার পালা। শাকিব জানালেন, কয়েকদিনের মধ্যেই দেশে ফিরবেন তিনি। এটা তার ভক্তদের জন্য নিঃসন্দেহে আনন্দের খবর। তবে আরও একটি চমকপ্রদ খবর তিনি দিয়েছেন। সেটা হলো- বিয়ে করতে চলেছেন শাকিব। আগামী বছরই শুভকাজটি সারতে চান তিনি।

    নিউইয়র্কে থেকে দেশের একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন শাকিব। সেখানেই জানালেন বিয়ের কথা। শাকিব বলেছেন, ‘চলার পথে একান্ত আপন কারও সহযোগিতা সবার প্রয়োজন, তাই পরিবার আমার জন্য পাত্রী খুঁজছে। হাতের সব কাজ শেষ করে হয়তো আগামী বছরই বিয়ের পিঁড়িতে বসতে পারি।’

    এর আগে শাকিব খান বিয়ে করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। একসঙ্গে কাজ করতে গিয়ে তারা প্রেমে পড়েন। এরপর সেটাকে পূর্ণতা দিয়ে ২০০৮ সালের ১৮ এপ্রিল বিয়ে করেন। তবে ক্যারিয়ারের কথা ভেবে দু’জনেই বিষয়টি গোপন রাখেন।

    ২০১৭ সালের ১০ এপ্রিল শাকিব-অপুর বিয়ের খবর প্রকাশ্যে আসে। সেদিন একটি বেসরকারি টিভি চ্যানেলে ছয় মাসের সন্তান আব্রাম খান জয়কে নিয়ে হাজির হন অপু। ওই ঘটনায় পুরো দেশে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছিল। শাকিবও স্বীকার করে নেন সব।

    তবে কিছুদিন পরই ভেঙে যায় শাকিব-অপুর সংসার। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে তাদের বিচ্ছেদ কার্যকর হয়। বর্তমানে ছেলে আব্রাম রয়েছেন অপুর কাছে।

    এদিকে অপুর সঙ্গে সম্পর্ক ভাঙার পর চিত্রনায়িকা বুবলীর সঙ্গে শাকিবের প্রেমের তুমুল গুঞ্জন শোনা যায়। শাকিবের হাত ধরেই নায়িকা হন বুবলী। একসঙ্গে তারা অনেকগুলো সিনেমায় কাজ করেছেন। এক পর্যায়ে তাদের বিয়ের গুঞ্জনও শোনা যায়। তবে তারা সবসময় এটাকে ভিত্তিহীন গুঞ্জন বলেই অভিহিত করেছেন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ