ঢাকা বুধবার, ২৭ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসির সাবেক জনপ্রিয় কাউন্সিলর সৈয়দ জাকির হোসেন জেলালের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত কোরবানির পশুর হাটে মহিষের গুঁতায় দুই ক্রেতা নিহত দাঁতের যন্ত্রণায় ছটফট করছেন নেতানিয়াহু, নেয়া হলো হাসপাতালে বরগুনায় দুর্গন্ধ থেকে মিললো অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় মা-বাবা ও শিশু সন্তান নিহত বরিশালের বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. সৈয়দ হাবিবুর রহমান আর নেই বরিশাল নগরীর সাগরদীতে ডিম বিক্রির আড়ালে ফেনসিডিল ব্যবসা, গ্রেপ্তার ৪ পাথরঘাটায় সাবেক মেয়র আনোয়ার গ্রেপ্তার টানা তাপপ্রবাহে ভারতের এক রাজ্যে ১৬ জনের মৃত্যু বরিশালে কদর বেড়েছে  তেঁতুল গাছের খাটিয়ার
  • দক্ষিণাঞ্চলে করোনায় আক্রান্তের সাথে বাড়ছে মৃত্যু

    দক্ষিণাঞ্চলে করোনায় আক্রান্তের সাথে বাড়ছে মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণাঞ্চলে করোনায় আক্রান্তের সাথে সাথে বাড়ছে মৃতর সংখ্যাও। গত এক সপ্তাহের ব্যবধানে বিভাগের ছয় জেলায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন তিনজন। একই সময় আক্রান্ত হয়েছেন ১৪১ জন। এ নিয়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬৯৩ জনে। এছাড়া মোট আক্রান্ত হয়েছেন ৫৩ হাজার ৭১৮ জন।

    বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের তথ্য অনুযায়ী সম্প্রতি সময়ে সারাদেশেই করোনা ভাইরাসে আক্রান্তের হার বাড়তে শুরু করেছে। সে হিসেবে বরিশাল বিভাগেও বাড়ছে আক্রান্ত শনাক্তের সংখ্যা।

    গত ছয় দিনের এক পরিসংখ্যানে দেখে গেছে, ‘১৮ জুলাই থেকে ২৩ জুলাই সকাল ৮টা পর্যন্ত বরিশাল বিভাগের ছয় জেলায় মোট ১৪১ জন নারী-পুরুষ করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এছাড়া গত ২১ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত ২৪ ঘন্টায় ভাইরাসটিকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন তিনজন।

    এর মধ্যে বরিশাল বিভাগে টানা চার মাস পরে গত ২১ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় করোনা ভাইরাসে আক্রান্ত দুই জনের। এদের মধ্যে ইউসুফ আলী (৭৬) নামের একজন বৃদ্ধের মৃত্যু হয় ঝালকাঠি সদর হাসপাতালে এবং একইদিন বরিশাল শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ভোলা সদরের বাবুল (২৫) নামের এক যুবকের। এরপর ২২ জুলাই শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে মৃত্যুবরণ করেন বরিশাল নগরীর কাউনিয়া এলাকার মোর্শেদা বেগম (৮২) নামের এক বৃদ্ধা নারী।

    এদিকে, ‘স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যানে দেখা গেছে, ‘গত ১৮ জুলাই ৪১ জন, ১৯ জুলাই ১৫ জন, ২০ জুলাই ৩৩ জন, ২১ জুলাই ২২ জন, ২২ জুলাই ২৩ জন এবং ২৪ জুলাই সকাল ৮টা পর্যন্ত ৭ জন আক্রান্ত শনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে।

    বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হুমায়ুন শাহীন খান জানিয়েছেন, ‘বরিশাল অঞ্চলে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্তের হার জুনের শেষ দিকে বাড়তে থাকবে। তবে পূর্বের ধাপগুলোতে যেভাবে আক্রান্ত বৃদ্ধি পেয়েছিল চলতি ধাপে তেমনিভাবে বাড়েনি।

    এখন পর্যন্ত বরিশাল অঞ্চলে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে রয়েছে। এমন পরিস্থিতিতে নিয়মিত মাস্ক পড়ার পাশাপাশি সরকার ঘোষিত সকল স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিভাগের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ