ঢাকা সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বিএনপি নেতা ‘অপহরণ’, আ'লীগ নেতা, সাবেক পুলিশ কমিশনার ও ডিসির বিরুদ্ধে মামলা মোহনায় ভেসে এলো ২২ কেজির কোরাল, ১৯ হাজারে বিক্রি ঝালকাঠিতে বাজার নিয়ন্ত্রণে হস্তক্ষেপের প্রতিবাদে ক্যাবের মানববন্ধন সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে: তথ্যমন্ত্রী অন্তর্বর্তী সরকারের সময়ের অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী
  • ভিন্ন লুকে ধরা দিলেন সাকিব আল হাসান

    ভিন্ন লুকে ধরা দিলেন সাকিব আল হাসান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভিন্ন লুকে ধরা দিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। খেলার মাঠের এই সুপারস্টারের দেখা মিলল চলচ্চিত্রের আঁতুড়ঘর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি)।

    রোববার (২৪ জুলাই) সামাজিকমাধ্যমে ফেসবুকে একটি ছবি শেয়ার করেছেন সাকিব নিজেই। ছবিতে দেখা যাচ্ছে, সাকিবের মাথার চুল কোকড়ানো, রেখেছেন গোঁফ আর গলায় ঝুলছে লকেট!

    কিন্তু এই কোন সাকিব? কেনই বা এমন বেশ ধরলেন তিনি?

    জানা যায়, আসলে একটি বিজ্ঞাপনের শুটিং করতেই এফডিসিতে গিয়েছেন সাকিব। আর এটি তৈরি হচ্ছে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীনফোনের জন্য। জিপি অ্যাপের বিজ্ঞাপনের জন্য তিনি সেজেছেন এমন বেশে। বিজ্ঞাপনটি নির্মাণ করছেন আদনান আল রাজীব।

    এদিকে, মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংক ও বেসরকারি যমুনা ব্যাংককের কাছে ৫ কোটি ৮০ লাখ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন সাকিব আল হাসান। তার দাবি চুক্তি ভঙ্গ করে বেআইনিভাবে ব্র্যান্ড ইমেজ ব্যবহার করেছে প্রতিষ্ঠান দুটি। সাকিবের পক্ষে রোববার (২৪ জুলাই) ব্যারিস্টার আশরাফুল হাদী এ নোটিশ পাঠান।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ