ঢাকা সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বিএনপি নেতা ‘অপহরণ’, আ'লীগ নেতা, সাবেক পুলিশ কমিশনার ও ডিসির বিরুদ্ধে মামলা মোহনায় ভেসে এলো ২২ কেজির কোরাল, ১৯ হাজারে বিক্রি ঝালকাঠিতে বাজার নিয়ন্ত্রণে হস্তক্ষেপের প্রতিবাদে ক্যাবের মানববন্ধন সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে: তথ্যমন্ত্রী অন্তর্বর্তী সরকারের সময়ের অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী
  • এবার স্বামী-স্ত্রী হচ্ছেন প্রসেনজিৎ ও শ্রাবন্তী!

    এবার স্বামী-স্ত্রী হচ্ছেন প্রসেনজিৎ ও শ্রাবন্তী!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টলিউডের দুই তারকা প্রসেনজিৎ চ্যাটার্জি ও শ্রাবন্তী চ্যাটার্জি। একজন কিংবদন্তির পর্যায়ে চলে গেছেন, অন্যজনের জনপ্রিয়তাও দারুণ। শ্রাবন্তীর অভিনয় জীবন শুরু হয়েছিল ‘মায়ার বাঁধন’ নামের একটি সিনেমার মাধ্যমে। সেখানে তিনি প্রসেনজিতের মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন।

    ১৯৯৭ সালে মুক্তি পেয়েছিল ‘মায়ার বাঁধন’। এরপর দীর্ঘ ২৫ বছর হয়ে গেল। এই লম্বা সময়ে কেবল একটি সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন প্রসেনজিৎ ও শ্রাবন্তী। ‘কাবেরী অন্তর্ধান’ নামের সেই সিনেমায় প্রসেনজিৎ ছিলেন শিক্ষক, আর তার ছাত্রী শ্রাবন্তী।

    এবার নতুন পরিচয়ে পর্দায় হাজির হচ্ছেন তারা। সায়ন্তন ঘোষালের পরিচালনায় নতুন সিনেমায় যুক্ত হয়েছেন এই তারকাদ্বয়। সিনেমাটিতে স্বামী-স্ত্রীর ভূমিকায় দেখা যাবে প্রসেনজিৎ ও শ্রাবন্তীকে। এমন এক দম্পতির গল্প এতে উঠে আসবে, যাদের বয়সের মধ্যে অনেক পার্থক্য। আগামী সেপ্টেম্বরেই সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানা গেছে।

    কিছুদিন আগেই লন্ডন থেকে শুটিং করে এসেছেন শ্রাবন্তী। আবারও উড়াল দিতে হবে সেখানে। কারণ নতুন সিনেমাটির চিত্রায়ন হবে সেখানেই। সিনেমাটির নাম অবশ্য এখনো চূড়ান্ত হয়নি।

    সিনেমাটি সম্পর্ক নির্মাতা সায়ন্তন জানিয়েছেন, এই দম্পতির বয়সের মধ্যে অনেক ফারাক। তারা থাকেন লন্ডনে, সেখানেই এক সাময়িক ক্রাইসিসের মধ্যে পড়েন। কীভাবে সেই ক্রাইসিস থেকে বের হয়ে আসেন, সেটা নিয়েই সিনেমার গল্প এগোবে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ