ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
  • ভাইয়ের সিনেমায় নায়িকা সোনাক্ষী

    ভাইয়ের সিনেমায় নায়িকা সোনাক্ষী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিনহা। রূপালি পর্দায় প্রতিষ্ঠিত এই অভিনেত্রীর বাবা বলিউডের শক্তিমান অভিনেতা শত্রুঘ্ন সিনহা।

    এবার পরিবারের আরেক সদস্য কুশ সিনহাও নাম লেখালেন বলিউডে। তবে বাবা বা বোনের মত অভিনেতা হিসেবে নয়, নির্মাতা হিসেবে আসছেন তিনি। তার প্রথম সিনেমা হতে যাচ্ছে ‘নিকিতা রায় অ্যান্ড দ্য বুক অব ডার্কনেস’। এরইমধ্যে প্রকাশ্যে এসেছে সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার।

    তাতে দেখা মিলল সোনাক্ষী সিনহার। কুশ সিনহা তার প্রথম প্রজেক্টে নায়িকা হিসেবে নিয়েছেন তার বোনকেই। ভাই-বোনের এই সিনেমা নিয়ে তাই কিছুটা আগ্রহ দর্শকমনে তৈরি হয়েছে।

    নিজের বোনকে সিনেমায় নেওয়া প্রসঙ্গে কুশ বলেন, ‘সোনাক্ষী প্রতিভাবান অভিনেত্রী। সবসময় দেখে আসছি, ও বেছে কাজ করে। পছন্দের কাজ ছাড়া রাজিই হয় না। এই স্ক্রিপ্টটা খুঁজে পেয়ে সোনাক্ষীকেই ডেকে দেখাই আগে। ওরও ভাল লেগে যায়। তখনই সিদ্ধান্ত নিলাম একসঙ্গে কাজ করব।’

    প্রকাশিত পোস্টারে যায় নীল নির্জনের মায়া। রহস্যময়ী নিকিতা রূপে হাজির সোনাক্ষী। ধারণা করা হচ্ছে, হরর-রোমাঞ্চ ধাঁচের সিনেমা হতে যাচ্ছে এটি। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করবে নিকি ভিকি ভাগনানি ফিল্মস ও নিকিতা পাই ফিল্মস।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ