ঢাকা সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বিএনপি নেতা ‘অপহরণ’, আ'লীগ নেতা, সাবেক পুলিশ কমিশনার ও ডিসির বিরুদ্ধে মামলা মোহনায় ভেসে এলো ২২ কেজির কোরাল, ১৯ হাজারে বিক্রি ঝালকাঠিতে বাজার নিয়ন্ত্রণে হস্তক্ষেপের প্রতিবাদে ক্যাবের মানববন্ধন সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে: তথ্যমন্ত্রী অন্তর্বর্তী সরকারের সময়ের অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী
  • অনন্যার ওপর ‘কুনজর’ তারা সুতারিয়ার!

    অনন্যার ওপর ‘কুনজর’ তারা সুতারিয়ার!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অনন্যা পান্ডের প্রেমে মজেছিলেন তারা সুতারিয়া! কফি উইথ করণের কাউচে বসে এমনটাই দাবি করলেন চাঙ্কি কন্যা। KWK 7-এর চতুর্থ এপিসোডে Coffee Bingo খেলার সময় চাঞ্চল্যকর ওই দাবি করেন Ananya Panday। বিঙ্গো কার্ডে লেখা ‘Ignored Co-stars Advances’ অপশনটি সিলেক্ট করেছিলেন অনন্যা পান্ডে। এরপরেই করণ প্রশ্ন করেন, ‘কোন সতীর্থ তোমাকে প্রেম নিবেদন করল শুনি?’ অনন্যার অকপট স্বীকারোক্তি, ‘তারা!’

    নিশ্চিত হওয়ার জন্য করণ প্রশ্ন করেন, ‘তারা? মানে তারা সুতারিয়া?’ অনন্যা বলেন, ‘চমকে ওঠার তো কিছু নেই! এই কাউচে আমার উপর ঝাঁপিয়ে পড়েছিল তারা। আমাকে চুমু খাওয়ার চেষ্টা করেছে। জড়িয়ে ধরার চেষ্টা করেছে। তবে আমি ওকে পাত্তা দিইনি’। প্রত্যুত্তরে করণ বলেন, ‘সেটা হতেই পারে। কিন্তু, তুমি সত্যিই তারাকে পাত্তা দাওনি?’ এরপরেই অনন্যা বলেন, ‘ওকে আমি খুবই ভালবাসি। কিন্তু, সেভাবে নয়।’ এরপরেই করণের টিপ্পনী, ‘মোটেই ভালোবাসো না!’

    অনন্যা তারার পাশাপাশি ভূমি পেদনেকার এবং দীপিকা পাড়ুকোনের নামও নিয়েছিলেন কফি উইথ করণের সাম্প্রতিকতম এপিসোডে। তার দাবি ছিল, ভূমি এবং দীপিকাও মাঝেমধ্যেই তার উপর ঝাঁপিয়ে পড়েছেন। পতি পত্নী আওর ওহ এবং গেহরাইয়া ছবিতে অনন্যার সঙ্গে কাজ করেছিলেন ভূমি এবং দীপিকা।

    তবে অনন্যা হিরোইনদের পাত্তা না দিলেও, করণ জোহর কিন্তু মনে করেন ২০২২ সালে দাঁড়িয়ে নায়িকারা পরস্পরকে ডেট করতেই পারেন। কফি উইথ করন সিজন ৭ এর দ্বিতীয় এপিসোডে জাহ্নবী কাপুর এবং সারা আলি খানকে সেই কথা বলেছিলেন করন। তিনি বলেছিলেন, ‘তোমরা পরস্পরকে ডেট করতেই পারো। ইট উড বি কুল!’ সারা এবং জাহ্নবী দুজনেই বলেছিলেন, ‘সেটা করতে পারলে সত্যিই খুব ভালো হতো।’

    আসলে জাহ্নবী কপুর এবং সারা আলি খান দাবি করেছেন, তাদের লাভ লাইফ কণ্টকময়। ছেলেদের সঙ্গে প্রেম করে তারা হাঁপিয়ে উঠেছেন সেই কথাও জানিয়েছিলেন। বন্ধু হিসেবে পরস্পরকে তারা বেশি ভালো করে বোঝেন, সেটাও জানিয়েছিলেন করণের কফি কাউচে বসে। এরপরেই করণ বলেন, ‘তাহলে তো তোমরা পরস্পরকে ডেট করতে পারো। সেটা হলেই তো ভালো হয়’। ওই কথা শুনে ইতস্তত বোধ করেননি দুই নায়িকা। বরং দুজনেই জানান, সত্যিই সেই পন্থা বাছতে পারলে খুব ভালো হতো।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ