ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • আট বছরের জেল হতে পারে শাকিরার !

    আট বছরের জেল হতে পারে শাকিরার !
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আইনি জটিলতায় পড়তে যাচ্ছেন জনপ্রিয় কলম্বিয়ান গায়িকা শাকিরা। তার বিরুদ্ধে কর ফাঁকির এক মামলা ৮ বছরের কারাদণ্ড চাওয়া হয়েছে। 

    রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে শাকিরার বিরুদ্ধে ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে ১ কোটি ৪৫ লাখ ইউরো কর ফাঁকির মামলা করেছিলেন স্পেনের এক আইনজীবী। ওই আইনজীবীর দাবি, কাতালোনিয়ার বাসিন্দা হয়েও নিজেকে বাহামার নাগরিক দেখিয়ে কর ফাঁকি দিয়েছেন এই গায়িকা। 

    সম্প্রতি এই মামলায় শাকিরার আট বছরের বেশি কারাদণ্ড চেয়ে আবেদন করেছেন সেই আইনজীবী। একটি স্প্যানিশ সংবাদমাধ্যমের বরাত দিয়ে তথ্যটি জানিয়েছে রয়টার্স।

    বিষয়টি নিয়ে এখনও শাকিরা ও সেই আইনজীবী থেকে  আনুষ্ঠানিক বক্তব্য আসেনি। 

    গত সপ্তাহে এই মামলা নিষ্পত্তির জন্য শাকিরাকে একটি প্রস্তাব দিয়েছিলেন সেই স্প্যানিশ আইনজীবী। কিন্তু শাকিরা সেই প্রস্তাব গ্রহণ করেননি। তার টিমের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এই গায়িকা যে নির্দোষ তা নিয়ে কোনো সন্দেহ নেই, এজন্য মামলা নিষ্পত্তির প্রস্তাব গ্রহণ করেননি।’  তবে মামলাটি নিষ্পত্তির জন্য কী শর্ত দেওয়া হয়েছিল তা উল্লেখ করা হয়নি।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ