ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • রুহুল আমিন হাওলাদারকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ

    রুহুল আমিন হাওলাদারকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দুর্নীতির মামলায় জাতীয় পার্টির (জাপা) সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারকে আদেশ পাওয়ার দুই সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে বিচারিক আদালতের দেওয়া আদেশ কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। 

    তাকে অব্যাহতি দেওয়া বিচারিক আদালতের আদেশের বিরুদ্ধে দুদকের রিভিশন আবেদনের শুনানি নিয়ে সোমবার (১ আগস্ট) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। 

    আদালতে দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী একেএম ফজলুল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। এর আগে বস্ত্রমন্ত্রী থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে টেন্ডার ছাড়া একটি প্রতিষ্ঠানকে ৩১ লাখ ৫৪ হাজার ৭৪০ টাকার কাজ দিয়ে অবৈধ পন্থায় আর্থিক লাভবান হন— এমন অভিযোগে ১৯৯১ সালের ১৯ নভেম্বর তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর উপ-পরিচালক মো. দেলোয়ার হোসেন তেজগাঁও থানায় রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। 

    ওই মামলায় ২০২১ সালের ২১ জানুয়ারি রুহুল আমিন হাওলাদারকে অভিযোগ থেকে অব্যাহতি দেন ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালত। এরপর ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ