ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • ‘মায়া’য় নেই পরিচালক হিমেল

    ‘মায়া’য় নেই পরিচালক হিমেল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদানের জন্য অনুমোদন পায় চিত্রনায়ক শাকিব খান প্রযোজিত ‘মায়া’ ছবি। সেই প্রজ্ঞাপনে দেখা যায়, এর পরিচালক হিসেবে হিমেল আশরাফের নাম।

    তবে সর্বশেষ তথ্য হলো, ছবিতে থাকছেন না এই পরিচালক। 

    ‘মায়া’ সিনেমা থেকে হিমেল আশরাফের বাদ পড়া প্রসঙ্গে শাকিব খানের ভাষ্য, ‘এই মুহূর্তে এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাই না। সময় হলেই ছবিটি নিয়ে সব জানাবো। কাজের স্বার্থে প্রয়োজনে অনেক কিছুরই পরিবর্তন হতে পারে।’

    বিষয়টি নিশ্চিত করেছে শাকিব খানের একাধিক ঘনিষ্ঠজন। ২০২১-২২ অর্থবছরে এই সিনেমার জন্য ৬৫ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছেন নায়ক।

    আগামী ১৫ আগস্ট দীর্ঘ নয় মাস পর দেশে ফিরবেন শাকিব। এরপর ছবিটির কাজ শুরু করবেন। এই সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন পূজা চেরী। সম্প্রতি তাদের ‘গলুই’ ছবি মুক্তি পেয়েছে। যার পরিচালক এসএ হক অলিক।

    অন্যদিকে, চলতি বছরে আমেরিকায় বসেই শাকিব ঘোষণা দেন তার নতুন ছবি ‘রাজকুমার’-এর। যার পরিচালক হিমেল আশরাফ।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ