ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • বরিশালে র‌্যাবের অভিযানে চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

    বরিশালে র‌্যাবের অভিযানে চার মাদক ব্যবসায়ী গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    র‌্যাব-৮, বরিশাল এর অভিযানে ০৪ (চার) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
    বরিশালে অভিযান চালিয়ে চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। বৃহস্পতিবার রাতে কোতয়ালি থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাব।

    আজ শুক্রবার গণমাধ্যমে প্রেরিত খবর বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদক বেচা কেনার গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান পরিচালনা করেন র‌্যাবের সদস্যরা।

    একপর্যায়ে রাত সাড়ে ১০ টার দিকে চার মাদক ব্যবসায়ীকে আটক করেন তারা। 
    আটকরা হলেন, পলাশ হাওলাদার (২৫), মোঃ মহিবুল ইসলাম ওরফে পাভেল (৩৫), মোঃ হাসিব শরীফ (২৫) ও মোঃ পারভেজ তালুকদার (২০)। সে সেময় তাদের কাছ থেকে ৩৫ পিস ইয়াবা, ১শ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৮,০০৫ টাকা উদ্ধার করা হয়েছে।

    এ ঘটনায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মোঃ আব্দুল্লাহ বাদী হয়ে কোতয়ালী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ