ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে মৎস্যজীবী গ্রাম সংগঠনের সদস্যদের সাথে মতবিনিময় কুয়াকাটায় সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবকের কারাদণ্ড ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লাই ভাণ্ডারিয়ায় ছাত্রদল নেতাসহ হানিট্রাপ চক্রের তিন সদস্য আটক উজিরপুর প্রেসক্লাবের সভাপতি লিটন, সম্পাদক সেন্টু বরিশালে কড়াপুরে মাদকের আসর থেকে পুলিশ সদস্যসহ আটক ৪ বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ গৌরনদীতে ঋণের চাঁপ সইতে না পেরে চা দোকানির আত্মহত্যা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কলাপাড়া ও কুয়াকাটা বিএনপির দুই নেতার পদ স্থগিত উজিরপুরে ৩৪০০ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু
  • ভারতে সংক্রমণ কমলেও মৃত্যু সাড়ে ৩ হাজারের ওপরেই

    ভারতে সংক্রমণ কমলেও মৃত্যু সাড়ে ৩ হাজারের ওপরেই
    ছবি : প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে সংক্রমণ শনাক্ত হয়েছে ১ লাখ ৭৩ হাজার ৭৯০ জনের শরীরে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৭৭ লাখ ২৯ হাজার ২৪৭ জনে।

    করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ৩ হাজার ৬১৭ জনের। এ নিয়ে দেশটিতে মোট ৩ লাখ ২২ হাজার ৫১২ জনের মৃত্যু হল এই বৈশ্বিক মহামারিতে।

    এদিকে, বেশ কয়েকটি রাজ্যে সংক্রমণ কম হওয়ায় গত এক-দেড় মাসের তুলনায় ভারতের সার্বিক সংক্রমণ পরিস্থিতির উন্নতি হয়েছে।

    দিল্লি, মধ্যপ্রদেশ, গুজরাট, ছত্তিশগড়, রাজস্থান, হরিয়ানা, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলোতে সংক্রমণ অনেকটা কমেছে। ওড়িশা, পাঞ্জাব, আসামে সংক্রমণ আগের চেয়ে কমলেও পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ