ঢাকা শনিবার, ২৮ মার্চ ২০২৬

Motobad news

নতুন করে ২১৬ জনের করোনা শনাক্ত

নতুন করে ২১৬ জনের করোনা শনাক্ত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় কারও মৃত্যু হয়নি। এতে মোট মৃত্যু ২৯ হাজার ৩০৪ অপরিবর্তিত থাকল। একই সময়ে মধ্যে ২১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৭ হাজার ৩৩৫ জনে।

আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭২০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪৮ হাজার ২৭ জন।

২৪ ঘণ্টায় ৪ হাজার ২২৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ২৩৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ১০ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭১ শতাংশ।
 


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন