ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

    খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা
    নিহত ইউপিডিএফের (গণতান্ত্রিক) উপজেলা সমন্বয়ক নীতিদত্ত চাকমা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফের (গণতান্ত্রিক) উপজেলা সমন্বয়ক নীতিদত্ত চাকমাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

    শুক্রবার (২৭ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সূতকর্মা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সূতকর্মা পাড়ায় দুর্বৃত্তরা নীতিদত্ত চাকমাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ জানান, সকাল সাড়ে ৮টার দিকে গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে হাসপাতালে নেওয়ার আগেই নীতিদত্ত চাকমার মৃত্যু হয়।

    এ ঘটনায় প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফকে দায়ী করেছে ইউপিডিএফ (গণতান্ত্রিক)। তবে অভিযোগ অস্বীকার করেছেন ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা। তিনি বলেন, এটি তাদের অভ্যন্তরীণ বিষয়, আমাদের সংগঠনের কোনো সম্পৃক্ততা নেই।

    খাগড়াছড়ি সদর থানার ওসি মো. কায় কিসলু জানান, নিহতের মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ