ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • করোনায় আক্রান্ত সায়নী ঘোষ 

    করোনায় আক্রান্ত সায়নী ঘোষ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কলকাতার অভিনেত্রী ও যুব তৃণমূল পশ্চিমবঙ্গ রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ। শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অসুস্থতার কথা নিজেই জানিয়েছেন তিনি। সায়নী জানিয়েছেন, ‘জ্বর, সর্দি, কাশি কোনো উপসর্গই নেই। তবু যারা যারা এই কয়েক দিনে আমার সংস্পর্শে এসেছেন, তারা দয়া করে করোনা পরীক্ষা করিয়ে নিন।’

    অসুস্থতার কারণে বেশ কিছু রাজনৈতিক, সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান থেকে দূরে থাকতে হবে সায়নীকে। কারণ এখন তিনি শুধুই অভিনেত্রী নন, নেত্রীও বটে।

    আপাতত বাড়িতেই বিশ্রামে রয়েছেন তিনি। সায়নী লেখেন, ‘কিছু সাংস্কৃতিক, সামাজিক এবং রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেকে সাময়িক ভাবে সরিয়ে নেওয়ার জন্য আমি ক্ষমাপ্রার্থী। আমি আশা করছি কয়েক দিনের মধ্যে দ্বিগুণ উদ্যম এবং সুস্থতা নিয়ে ফিরে আসব। সকলকে ভালোবাসা।’

    গত বিধানসভা নির্বাচনে হারলেও গুরুত্বপূর্ণ দলীয় পদ পেয়েছেন সায়নী। সিনেমার শুটিং, তার সঙ্গে দলীয় কর্মসূচিতে প্রায় প্রতিদিন অংশ নিতে হয় তাকে। আপাতত সব কিছু থেকেই দূরে থাকতে হচ্ছে এই অভিনেত্রীকে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ