ঢাকা শনিবার, ২৮ মার্চ ২০২৬

Motobad news

বঙ্গবন্ধুকে অবমাননা: বরিশাল শিক্ষক সমিতির সভাপতির কারাদণ্ড

বঙ্গবন্ধুকে অবমাননা: বরিশাল শিক্ষক সমিতির সভাপতির কারাদণ্ড
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননার অভিযোগে দায়ের করা মামলায় বরিশাল জেলা শিক্ষক সমিতির সভাপতি ও কাগাশুরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের এক বছর কারাদণ্ড প্রদান করেছে আদালত।

গতকাল সোমবার দুপুরে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক শামীম আহমেদ আসামির উপস্থিতিতে এই রায় ঘোষনা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদি পক্ষের আইনজীবী এ্যাডভোকেট শেখ আবদুল কাদের। 

মামলার বরাদ দিয়ে বাদি পক্ষের আইনজীবী এ্যাডভোকেট শেখ আবদুল কাদের বলেন, ২০১৯ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধু জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কাগাশুরা মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শুরুর আগে প্রধান শিক্ষক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাম হাত দিয়ে তার মুখে ফুল ধরে। বিষয়টি ওই বিদ্যালয়ের অভিভাবক সদস্য আবদুল বারেকের নজরে আসলে তিনি বাদি হয়ে ২০১৯ সালের ৩ ডিসেম্বর বরিশাল মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে বঙ্গবন্ধুকে অবমাননার অভিযোগ এনে প্রধান শিক্ষক শফিকুল ইসলামকে আসামি করে মামলা দায়ের করেন। 

উক্ত মামলায় ৬ জন স্বাক্ষির সাক্ষ্যগ্রহন শেষে অভিযোগ প্রমানিত হওয়ায় আদালত আসামিকে ১ বছর কারাদণ্ড প্রদান করে। জানাগেছে, শফিকুল ইসলাম বরিশাল জেলা শিক্ষক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। 
 


গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন