ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ!
  • ৩দিন ধরে অন্ধকারে ভোলার ৪ উপজেলা

     ৩দিন ধরে অন্ধকারে ভোলার ৪ উপজেলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঘূর্ণিঝড় ইয়াসের কারণে ভোলার ৪ উপজেলায় গত ৩দিন ধরে অন্ধকারে রয়েছে। ইয়াসের  প্রবল বাতাসের কারণে পল্লী বিদ্যুতের লাইনের তার ছিড়ে যাওয়ায় ২৫ মে থেকে লালমোহন, বোরহানউদ্দিন, চরফ্যাশন ও তজুমদ্দিন উপজেলায় বিদ্যুৎ নেই।

    মাঝে লাইন মেরামত করে কিছু সময়ের জন্য বিদ্যুৎ দেওয়া হলেও কয়েক মিনিট পর পর তা আবার বন্ধ হয়ে যায়।  

    বৃহস্পতিবার আবার বিদ্যুৎ সরবরাহে নতুন করে সমস্যা দেখা দিয়েছে। দুপুরের দিকে ভোলার বোরহানউদ্দিনে অবস্থিত ২২৫ মেগাওয়াট পাওয়ার প্লান্ট এর অভ্যন্তরে ৪৬/৬০ এমভিএ পাওয়ার ট্রান্সফরমারটি হঠাৎ বন্ধ হয়ে যায়। এর ইনকামিং ব্রেকার আর্থ ফল্টএ ট্রিপ করে। 

    এতে পুরোপুরি ভোলার দক্ষিণের এ ৪ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। যদিও পল্লী বিদ্যুৎ সমিতির লালমোহন জোনাল অফিসের ডিজিএম শাহিন আহসান জানান, বর্তমানে পাওয়ার প্লান্ট কর্তৃপক্ষ ট্র্যান্সফরমারটি মেগার করে চালুর সিদ্ধান্ত গ্রহণ করেছে। 

    এটি মেরামত করতে প্রায় ৬/৭ ঘন্টা সময় লাগতে পারে। বোরহানউদ্দিনের ট্রান্সপরমারটি বন্ধ হয়ে যাওয়ায় বোরহানউদ্দিন, চরফ্যাশন, লালমোহন, তজুমদ্দিন উপজেলায় ২ লাখ ১০ হাজার পল্লী বিদ্যুত সমিতির গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে। 

    বন্ধ এলাকায় মাইকিং করে এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মোবাইলে এসএমএস করে বিষয়টি জানানো হয়েছে। এদিকে গত ৩দিন বিদ্যুৎ না থাকায় বাসা বাড়িতে নানান সংকট দেখা দিয়েছে। 

    পানির মটর বন্ধ হওয়ায় শহরবাসীর পানি সংকট দেখা দিয়েছে। ফ্রিজের খাবার নষ্ট হয়ে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যেও বিদ্যুতের অভাবে ধ্বস নেমেছে। এমনিতেই স্বাভাবিক সময়ে নিয়মিত লোডশেডিং এর কারণে পল্লী বিদ্যুতের গ্রাহকরা অতিষ্ঠ। এই অবস্থা বৃহস্পতিবার রাতের মধ্যে স্বাভাবিক না হলে জনজীবন আরো বিপর্যস্ত হয়ে পরবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ