ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • ইউরোপের তিন দেশে যাচ্ছে ‘পরাণ’

    ইউরোপের তিন দেশে যাচ্ছে ‘পরাণ’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশে সাফল্যের সঙ্গে মুক্তির এক মাস পরেও চলছে ‘পরাণ’। ১২ আগস্ট মুক্তি পায় অস্ট্রেলিয়ায়। সেখানেও আগ্রহ নিয়ে ‘পরাণ’ দেখছেন প্রবাসী বাঙালিরা। এবার লাইভ টেকনোলজিস প্রযোজিত সুপারহিট এই ছবি মুক্তি পাচ্ছে ইউরোপের তিন দেশ ডেনমার্ক, সুইডেন ও ফিনল্যান্ডে।

    লাইভ টেকনোলজিসের পরিচালক ও ‘পরাণ’ এর প্রযোজক ইয়াসির আরাফাত বলেন, ‘অস্ট্রেলিয়ার পর ইউরোপের তিন দেশ ফিনল্যান্ড, ডেনমার্ক ও সুইডেনে মুক্তি দিচ্ছি ‘পরাণ’। আগে ফিনল্যান্ডে মুক্তি পাবে। পরে যাবে সুইডেন ও ডেনমার্কে। সেখানকার দর্শকের আগ্রহের কারণেই ‘পরাণ’ মুক্তি দিচ্ছি।

    ১৪ সেপ্টেম্বর ফিনল্যান্ডে ‘পরাণ’ মুক্তি দিচ্ছেন সেখানকার প্রবাসী বাঙালি আশরাফুল আলম রনি। গণমাধ্যমকে তিনি জানান, এর আগে তিনি তার নর্ডিকপ্লেক্স ইভেন্টসের উদ্যোগে ‘আয়নাবাজি’ ও ‘ভুবনমাঝি’ দুটি সিনেমার প্রদর্শন করেছিলেন। ১৪ সেপ্টেম্বর দেশটির কিনো ময়ূরী বাংলা থিয়েটারে ‘পরাণ’ মুক্তি দিচ্ছেন।

    পরিবেশক আশরাফুল আলম রনি বলেন, ফিনল্যান্ডের প্রবাসীরা ‘পরাণ’ দেখতে চাইছেন। করোনা পরবর্তী নতুন অনেক শিক্ষার্থী এসেছেন। তারা অনেকেই শো-এর জন্য অগ্রিম বুকিং দিচ্ছেন। মনে হচ্ছে আগের দুই ছবির তুলনায় ‘পরাণ’ এর শো বেশি করতে পারবো। ভবিষ্যতে ভালো সিনেমা পেলে উৎসাহ নিয়ে ফিনল্যান্ডে রিলিজ দিতে পারবো।

    ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল রায়হান রাফী পরিচালিত সিনেমা ‘পরাণ’। বিদ্যা সিনহা মিম, শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান অভিনীত সিনেমাটি মুক্তির পর একমাসেই ব্লক বাস্টার হয়ে ওঠে। শুধু সিনেপ্লেক্স নয়, দেশের সিঙ্গেল স্ক্রিনের দর্শকরাও মেতে ওঠে পরাণ-এ।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ