ঢাকা রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাউফলে হাত পা উদ্ধারের তিনদিন পর পাওয়া গেল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার দুই বরগুনায় অসুস্থ রোগীকে নাটক করেন বলার অভিযোগ, মৃত্যুর পর চার নার্সকে শোকজ পটুয়াখালীতে এতিমের বরাদ্দ সাড়ে ৩ কোটি টাকা, তালিকায় গরমিল অনিয়মের প্রতিবাদের নেতৃত্ব দেওয়ায় বরিশালে নার্সিং ইনস্টিটিউটের  শিক্ষার্থীকে বহিষ্কার প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিসিবি পরিচালক মিজানকে অবাঞ্ছিত ঘোষণা বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদার জিয়াকে মুক্তিযুদ্ধের প্রজন্ম মহানগর ও জেলা দক্ষিণের শুভেচ্ছা  ঢাকা-বরিশাল মহাসড়কে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত শতাধিক দেশজুড়ে সাঁড়াশি অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থা কৃষক কার্ড করতে গিয়ে জানতে পারেন মৃত, জীবিত প্রমাণে নির্বাচন অফিসে ষাটোর্ধ্ব বৃদ্ধ বিনা বেতনে আজান, ১৬ বছর পর আবেগঘন আয়োজনে মুয়াজ্জিনকে বিদায়
  • ৬ জনের মৃত্যু: বরিশাল হোটেলের মালিক রিমান্ডে

    ৬ জনের মৃত্যু: বরিশাল হোটেলের মালিক রিমান্ডে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর চকবাজারে আগুনে ছয়জনের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় বরিশাল হোটেলের মালিক ফখর উদ্দিনকে এক দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ মঙ্গলবার এই আদেশ দেন।

    এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন।

    মামলার কাগজপত্রের তথ্য বলছে, ছয়জনের মৃত্যুর ঘটনার মামলায় গ্রেপ্তার হোটেলের মালিক ফখর উদ্দিনকে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। রিমান্ড আবেদনে বলা হয়, হোটেলের ভেতর থেকে আগুন লাগে। আসামিদের অবহেলার কারণে এ ঘটনা ঘটে। ঘটনার পুরো রহস্য উদ্‌ঘাটনের জন্য আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত আসামির এক দিন রিমান্ড মঞ্জুর করেন।

    সোমবার রাজধানীর চকবাজারের দেবীদাস ঘাট লেনে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়জনের মৃত্যু হয়। সোমবার দুপুর ১২টার দিকে ওই আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট সোয়া ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। মৃত ব্যক্তিরা সবাই ভবনের নিচতলার বরিশাল হোটেলের কর্মচারী। রাতে কাজ করে হোটেলের দ্বিতীয় তলায় একটি কক্ষে ঘুমাচ্ছিলেন তাঁরা।

    এ ঘটনায় হোটেলের মালিক ফখর উদ্দিন, হোটেলের ব্যবস্থাপক মো. রানাসহ অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন নিহত হোটেল শ্রমিক রুবেলের বড় ভাই মোহাম্মদ আলী।

    পুলিশ পরিদর্শক মোহাম্মদ শরীফুল ইসলাম বলেন, বরিশাল হোটেলের আগুনের সূত্রপাত সিলিন্ডার থেকে নয়। আগুনের সূত্রপাত হয়েছিল রান্নাঘর থেকে। তখন হোটেলে উপস্থিত ছিলেন হোটেলের মালিক ফখরুদ্দিন। তবে আগুন লাগার পর তাঁরা সটকে পড়েন। হোটেলের ব্যবস্থাপক রানা পলাতক।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ