ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • নিম্ন আদালত চলবে সকাল সাড়ে ৮টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত 

    নিম্ন আদালত চলবে সকাল সাড়ে ৮টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং যানজট নিরসনে সরকারি অফিসের সময় নির্ধারণের পর অধস্তন আদালতের কার্যক্রমেও পরিবর্তন এসেছে।

    মঙ্গলবার (২৩ আগস্ট) এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৫ আগস্ট অধস্তন আদালতের কোর্ট ও অফিসের সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

    কোর্টের সময়সূচি: রোববার থেকে বৃহস্পতিবার সাড়ে ৮টা থেকে আড়াইটা পর্যন্ত কোর্টের কার্যক্রম চলবে। তবে ১২টা ৪৫ থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে।

    অফিসের সময়সূচি: রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে। বেলা ১২টা ৪৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত বিরতি চলবে।

    এর আগে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং যানজট নিরসনে আগামীকাল বুধবার (২৪ আগস্ট) থেকে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস সময় সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (২২ আগস্ট) ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

    গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষ থেকে মন্ত্রী ও সংশ্লিষ্টরা এ বৈঠকে অংশ নেন।

    বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, আগামী বুধবার (২৪ আগস্ট) থেকে সব সরকারি এবং স্বায়ত্তশাসিত অফিসগুলো সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এতদিন সরকারি এবং স্বায়ত্তশাসিত অফিসগুলোর সময় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত ছিল। তবে রমজান মাসে অফিস সময় সকাল ৯টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত থাকে।

    সম্প্রতি বৈশ্বিক জ্বালানি সঙ্কটের কারণে তেলের দাম বৃদ্ধি এবং কৃচ্ছ্রতা সাধনের জন্য অফিস সময় কমানোর উদ্যোগ নেওয়া হয়।

    মন্ত্রিপরিষদ সচিব বলেন, এতে বিদ্যুৎ সাশ্রয় হবে এবং একই সঙ্গে ট্রাফিক জ্যামও একটা ডিস্ট্রিবিউটেড হবে।

    মন্ত্রিপরিষদ সচিব বলেন, নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে, সব সরকারি অফিসে কোথাও কোনো পর্দা টাঙানো থাকবে না। এগুলো তুলে লাইট যতসম্ভব কম লাগলে যতটুকু চলবে এবং এয়ারকুলারও যথাসম্ভব কম ব্যবহার করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ