ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • মারধর ও যৌতুক দাবি

    ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে প্রতিবেদন ২১ সেপ্টেম্বর

    ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে প্রতিবেদন ২১ সেপ্টেম্বর
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন, মারধর ও বাচ্চাসহ বের করে দেওয়ার অভিযোগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিন হোসেনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২১ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।

    শুক্রবার (২ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মামলার এজ‍াহার গ্রহণ করে এদিন ধার্য করেন।

    এর আগে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) স্ত্রী ইসরাত জাহানের লিখিত অভিযোগের ভিত্তিতে শুক্রবার (২ সেপ্টেম্বর) মামলা আকারে নথিভুক্ত করে মিরপুর মডেল থানা।

    পুলিশ সূত্রে জানা গেছে, মামলার পরে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা পুলিশ। মামলার তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য আল আমিন হোসেনকে থানায় ডাকা হতে পারে অথবা তাকে গ্রেফতার করতে পারে পুলিশ।

    শুক্রবার (২ সেপ্টেম্বর) মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম সুমন বলেন, আল আমিন হোসেনের স্ত্রী লিখিত অভিযোগের পরে মামলা নথিভুক্ত হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্তের স্বার্থে তদন্ত কর্মকর্তা যে কাউকে জিজ্ঞাসাবাদ করতে পারেন।

    জানতে চাইলে ইসরাত জাহানের মামা মো. সাঈদ বলেন, বৃহস্পতিবার লিখিত অভিযোগের পরে শুক্রবার মামলা এন্ট্রি হয়েছে বলে শুনেছি। আমরা এ ঘটনায় সুষ্ঠু বিচার চাই। আমার ভুক্তভোগী ভাগনি যেনো ভালোভাবে সংসার করতে পারে।

    এর আগে বৃহস্পতিবার যৌতুকের জন্য মারধর ও বাচ্চাসহ বের করে দেওয়ার অভিযোগে ক্রিকেটার আল আমিন হোসেনের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেন তার স্ত্রী। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ