ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • মোবাইল ফোন ব্যবহারে শিক্ষার্থীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে - ওসি মুরাদ

    মোবাইল ফোন ব্যবহারে শিক্ষার্থীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে - ওসি মুরাদ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাদক, ইভটিজিং, জঙ্গিবাদ, বাল্যবিয়ে সহ নানাবিধ সামাজিক অপরাধ রোধে ভোলার তজুমদ্দিন উপজেলার সোনাপুর মাধ্যমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার সকালে তজুমদ্দিন থানার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। 

    এসময় প্রধান অতিথির বক্তব্যে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ বলেন, শিশুদের আগামী দিনের ভবিষ্যৎ হিসেবে গড়ে তোলার জন্য সংশ্লিষ্ট অভিভাবকদের পাশাপাশি স্কুলের শিক্ষকদেরকে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। বর্তমানে মোবাইল ফোন ব্যবহারে ছাত্রছাত্রীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই মোবাইল ফোন ব্যবহারে ছাত্র ছাত্রীদের সতর্ক এবং সচেতন থাকতে হবে।

    সমাজ থেকে বাল্য বিবাহ, মাদক নির্মূল, নারী নির্যাতন, ইভটিজিং, কিশোর গ্যাং অপরাধ, সাম্প্রদায়িক সহিংষতা নির্মূল করতে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান ওসি মুরাদ।

    এসময় আরো উপস্থিত ছিলেন সোনাপুর মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, বিট অফিসার এসআই রাজিব বড়ুয়া সহ স্থানীয় গন্যমান্য নেতৃবৃন্দ।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ