ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • মনপুরায় সাঁতার ও ক্যারাম বিজয়ী পুলিশ সদস্যদের মাঝে পুরুস্কার বিতরন 

    মনপুরায় সাঁতার ও ক্যারাম বিজয়ী পুলিশ সদস্যদের মাঝে পুরুস্কার বিতরন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার মনপুরায় পুলিশ সদস্যদের মনোবল বাড়াতে সদস্যদের মাঝে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে সমাপনী দিনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরুস্কার বিতরন করেন তজুমুদ্দিন সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. মাসুম বিল্লাহ।

    বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য দেন ওসি সাইদ আহমেদ। এর আগে মঙ্গলবার থানার অর্ধবার্ষিকী পরিদর্শনকালে সমাপনী ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করে বিজয়ী সদস্যদের মাঝে পুরুস্কার বিতরন করেন সহকারি পুলিশ সুপার।

    এছাড়াও তিনি পারিপার্শ্বিক অবস্থা ও সকল অফিসার এবং পুলিশ সদস্যদের কল্যাণ নিয়ে  আলোচনা করেন।

    পরে পুরুস্কার বিতরন অনুষ্ঠানে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মাসুম বিল্লাহ উপস্থিত থেকে সাঁতার ও ক্যারাম প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করেন।

    এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিআরডিবি চেয়ারম্যান আবদুস সালাম, ওসি তদন্ত শংকর তালুকদার, তজুমুদ্দিন সার্কেলের ইন্সপেক্টর মোঃ মনির হোসেন, ইন্সিপেক্টর হারুনুর রশীদ, মনপুরা থানার পরিদর্শক লুৎফুর রহমান, পরিদর্শক সুভাষ চন্দ্র দাস, পরিদর্শক মোঃ নয়ন, পরিদর্শক মো. মনির, পরিদর্শক শ্রীকান্ত, পরিদর্শক লিটন চন্দ্র দাস সহ অন্যান্যরা।

     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ