ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • আমতলীতে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ 

    আমতলীতে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আমতলী উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে পায়রা নদীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে পাঁচটি অবৈধ বেহুন্তি জাল, চিংড়ি ও চরগড়া জাল জব্দ করেছেন। রবিবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ৪ লক্ষ টাকা।

    জানাগেছে, ইলিশ সম্পদ উন্নয়নে সাগর ও নদীতে অবৈধ কারেন্ট জাল ফেলে মাছ শিকার নিধিদ্ধ করেছে সরকার। কিন্তু জেলেরা সরকারের এ নিষেধাজ্ঞা উপেক্ষা করে পায়রা নদীতে মাছ শিকার করছিল।

    রবিবার রাতে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল ইসলামের নেতৃত্বে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোসা. হালিমা সর্দার ও ক্ষেত্র সহকারী জগদীশ চন্দ্র বসু পায়রা নদীতে অভিযান চালান।

    পায়রা নদীর আমতলী, লোচা, পুরাকাটা, বৈঠাকাটা, জাঙ্গালিয়া ও আংগুলকাটা এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি অবৈধ বেহুন্তি জাল, চিংড়ি ও চরগড়া জাল জব্দ করে। যার আনুমানিক মূল্য ৪ লক্ষ টাকা। পরে ওই জব্দকৃত জালগুলো পায়রা নদীর ফেরিঘাটে পুড়িয়ে ফেলা হয়।

    আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোসা. হালিমা সর্দার বলেন, অভিযান চালিয়ে পাঁচটি অবৈধ বেহুন্তি জাল, চিংড়ি ও চরগড়া জাল জব্দ করা হয়েছে। ওই জালগুলো পুড়িয়ে ফেলা হয়। যার আনুমানিক মূল্য ৪ লক্ষ টাকা।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ