ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • লালমোহনে ট্রাফিক দক্ষিণ জোন'র উদ্বোধন 

    লালমোহনে ট্রাফিক দক্ষিণ জোন'র উদ্বোধন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ট্রাফিক আইন মেনে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ী-শ্লোগানে ভোলার লালমোহনে শহর ও যানবাহন শাখা (ট্রাফিক দক্ষিণ জোন) ভোলা এর কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 

    মঙ্গলবার বিকাল ৫ টায় এ উপলক্ষে লালমোহন থানা ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

    প্রধান অতিথি তার আলোচনায় বলেন, ভোলা জেলার মধ্যবর্তী স্থান হলো লালমোহন। এখানে ৫টি থানাকে নিয়ে ট্রাফিক দক্ষিণ জোন করা হয়েছে। ট্রাফিক দক্ষিণ জোনের কার্যক্রমের মাধ্যমে এই এলাকার মানুষ ট্রাফিক কার্যক্রমের সুবিধা পাবে এবং লালমোহন বাজারের যানযট আর থাকবে না। আমরা সকলে ট্রাফিক কার্যক্রমকে সহযোগিতা করবো। কোন অদক্ষ এবং চালক ব্যাতিত হেলপার এখন থেকে গাড়ী চালাতে পারবে না।

    এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোাহন উপজেলার চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) জহুরুল ইসলাম হাওলাদার, লালমোহন, তজুমদ্দিন, চরফ্যাশন, দক্ষিণ আইচা ও দুলারহাট থানার ওসি, ভোলা জেলা বাস মালিক সমিতির সভাপতি আকতার হোসেন, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ রুহুল আমিন, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলী আহাম্মদ বেপারী, ভোলা ট্রাফিক অফিসের টিআই আবদুল গনি প্রমূখ।

    অনুষ্ঠান সঞ্চলনা করেন লালমোাহন থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন। এরপূর্বে লালমোহন থানায় নবনির্মিত মসজিদ ভবনের উদ্বোধন করেন এমপি শাওন। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ