ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • বর্তমান সরকারের অধীনে সাংবিধানিকভাবে নির্বাচন হবে: তোফায়েল

    বর্তমান সরকারের অধীনে সাংবিধানিকভাবে নির্বাচন হবে: তোফায়েল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক বাণিজ্যমন্ত্রী, ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, ২০২৩ সালের শেষে নির্বাচন হবে। এখন থেকে আপনারা ঘরে ঘরে আওয়ামী লীগের দুর্গ গড়ে তুলবেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তত্ত্বাবধায়ক সরকার চান। আমারতো মনে হয় না তিনি কোন দিন তত্ত্বাবধায়ক সরকার দেখে যেতে পারবেন। বর্তমান সরকারের অধীনে সাংবিধানিকভাবে নির্বাচন হবে। 

    বিএনপিকে উদ্দেশ্য করে তোফায়েল আহমেদ আরও বলেন,  নির্বাচন কমিশন তাদের পছন্দ হয় না।  তার মানে এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রধান নির্বাচন কমিশনার বানালেও মনে হয় তারা খুশি হবে না।

    আজ মঙ্গলবার দুপুরে ভোলা জেলা পরিষদ মিলনায়তনে জেলা শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    তোফায়েল আহমেদ আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে যে উন্নয়ন করেছেন তা বিশ্বে প্রশংসিত। আমরা আজ স্বল্প উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ