ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • চরফ্যাশনে সাবেক সংসদ অধ্যক্ষ নজরুলের মৃত্যুবার্ষিকী পালিত 

    চরফ্যাশনে সাবেক সংসদ অধ্যক্ষ নজরুলের মৃত্যুবার্ষিকী পালিত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চরফ্যাশনের সাবেক জাতীয় সংসদ সদস্য মিয়া মোহাম্মদ নজরুল ইসলামের ৩০ তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। 

    শনিবার সকাল ৮ টায় চরফ্যাশন সরকারি কলেজ প্রাঙ্গনে মরহুম অধ্যক্ষ এম,এম নজরুল ইসলামে সমাধিতে উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে অন্যন্য অঙ্গ সংগঠন সহ সামাজিক বিভিন্ন স্তর থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে দিনের প্রথম কর্মসূচি শুরু হয়। 

    ২য় কর্মসূচী বেলা ১২ টায় চরফ্যাশন ব্রজগোপাল টাউন হলে সাবেক  সংসদ সদস্য অধ্যক্ষ মিয়া মো. নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চরফ্যাসন উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা এবং স্মরণ সভায় প্রধান অতিথি'র বক্তব্যে রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি। 

    বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি। সম্মানিত অতিথি'র বক্তব্য রাখেন ফজলুল কাদের মজনু মোল্লা ও জেলা পরিষদের সাবেক চেয়্যারম্যান আবদুল মমিন টুলু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি,  সভাপতিত্ব করেন উপজেলা চেয়্যারম্যান জয়নাল আবেদীন আখন। সভায় সার্বিক সঞ্চালনায় ছিলেন চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ