ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ঘরে স্ত্রীর মরদেহ রেখে পালালেন স্বামী

    ঘরে স্ত্রীর মরদেহ রেখে পালালেন স্বামী
    অ্যাম্বুল্যান্সে গৃহবধূর মরদেহ হাসপাতালে নেওয়া হয়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহন উপজেলায় নাজমা বেগম (২৭) নামের এক গৃহবধূর মরদেহ ঘরে রেখে পালিয়েছেন স্বামী।

    শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের দিঘীর পাড় এলাকায় স্বামী মো. শাহিনের বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

    স্থানীয় সূত্র জানায়, সাত বছর আগে পারিবারিকভাবে নাজমা ও শাহিনের বিয়ে হয়। তাদের তিন বছরের ছেলে সন্তান রয়েছে। কাজের সুবাদে শাহিনের বাড়িতে বিভিন্ন বয়সী নারীরা আসা-যাওয়া করতেন। এ নিয়ে শাহিনের সঙ্গে নাজমার ঝগড়া হতো। শনিবার সকালে নাজমার মরদেহ ঘরে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশ খবরে দেন।

    লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে আমরা গৃহবধূর স্বামীর বাড়ি থেকে মরদেহ উদ্ধার করেছি। কিন্তু মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে তাঁর স্বামী পলাতক রয়েছেন।

    ওসি আরও বলেন, এটি হত্যা নাকি আত্মহত্যা আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে বিষয়টি নিশ্চিত হতে পারবো।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ