ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • মনপুরায় সাবেক সংসদ সদস্য নজরুল ‍ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

    মনপুরায় সাবেক সংসদ সদস্য নজরুল ‍ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার মনপুরায় এমপি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের পিতা সাবেক সংসদ সদস্য মরহুম অধ্যক্ষ মিয়া মোহাম্মদ নজরুল ইসলামের ৩০ তম মৃত্যুবার্ষিকী পালন করে উপজেলা আওয়ামী লীগ। এই সময় সাবেক এমপির রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত ও ৪শত এতিমের মাঝে খাবার বিতরণ করা হয়।

    শনিবার জোহরের নামাজ শেষে উপজেলার হাজিরহাট এতিম খানায় এই দোয়া মোনাজাত ও ৪ শত এতিমদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়। 

    দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের খতিব ও হাজিরহাট এতিম খানার মুহতামিম মাও. মো. মফিজুল ইসলাম।

    এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী, আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন মিয়া, আ’লীগের সহসভাপতি একেএম শাহজাহান মিয়া, সাবেক সম্পাদক শাহরিয়ার চৌধুরী দীপক, আ’লীগের যুগ্ন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান অলি উল্লা কাজল, যুগ্ন সম্পাদক মজনু ফরাজী, সাংগঠনিক সম্পাদক বায়জিদ কামাল, ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন হাওলাদার, মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেম মাতাব্বর, যুবলীগ সম্পাদক মনিরুজ্জামান মনির, স্বেচ্ছাসেবক লীগ সম্পাদক গিয়াস উদ্দিন আযম, ছাত্রলীগ সভাপতি শামসুদ্দিন সাগর, সম্পাদক সুমন ফরাজী সহ অন্যান্যরা।

    এছাড়াও মাগরিবের নামাজ শেষে উপজেলা আ’লীগের কার্যালয়ের সামনে এমপি জ্যাকবের পিতা বিশিষ্ট শিক্ষাবিদ সাবেক সংসদ সদস্য মরহুম মিয়া মোহাম্মদ নজরুর ইসলামের ৩০ মৃত্যুবার্ষিকী উপলেক্ষে শোক সভা ও আলোচনা সভার আয়োজন করা হয়। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ