ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার  ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • মধ্যরাতে বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হাফেজ তাকরীম

    মধ্যরাতে বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হাফেজ তাকরীম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সৌদি সরকারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত ৪২তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করা বাংলাদেশের হাফেজ সালেহ আহমদ তাকরীম দেশে ফিরেছেন। প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করা এই হাফেজকে বিমানবন্দরে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

    বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় দুইটা নাগাদ রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী ফ্লাইটটি। এ সময় বিমানবন্দরে হাফেজ তাকরীমকে ফুল দিয়ে বরণ করে নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এছাড়া বিমানবন্দরের সম্মুখ রাস্তায় হাফেজ তাকরীমকে শুভেচ্ছা জানাতে ব্যানার হাতে জড়ো হন হাজারো মানুষ।

    বিমানবন্দরে তাকরীম বলেন, আমার খুব ভালো লাগছে। সবাই আমার জন্য দোয়া করবেন। বিশ্বের ১১১টি দেশের ১৫৩ জন হাফেজ এ প্রতিযোগিতায় অংশ নেন। এতে তৃতীয় স্থান অর্জন করেন বাংলাদেশি এই হাফেজ। এসময় তাকে এক লাখ রিয়াল (প্রায় সাড়ে ২৭ লাখ টাকা) পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।

    হাফেজ সালেহ আহমদ তাকরীম ঢাকার মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামি মাদরাসার শিক্ষার্থী। তাকে মাদরাসার পক্ষ থেকে আগামী সোমবার মিরপুর গোলারটেক মাঠে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানানো হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ