ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ!
  • চরফ্যাসনে প্রতিপক্ষের হামলায় আহত ৩ 

    চরফ্যাসনে প্রতিপক্ষের হামলায় আহত ৩ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চরফ্যাশন উপজেলার মুসলিমপাড়া,সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা উম্মে কুলছুমের নেতৃত্বে মাটি কাটাকে কেন্দ্র করে একই পরিবারের ৩ জন কে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। 

    আহতরা হলেন, আকতার হোসেন(৭৫), পুত্র হানিফ(৪২) ও পুত্রবধু রুমা আকতার (৩৫)। আহতদের ও হামলাকারীদের বাড়ী জিন্নাগড় ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে। আহতদের কে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হানিফের মেরুদন্ডে পূর্বের অপারেশন থাকায় তাকে ঢাকায় রেফার করা হয়েছে। 

    বিরোধীয় জমিতে রোববার দুপুরে এ ঘটনা ঘটেছে। আহত আকতার হোসেন জানান, ক্রয় সূত্রে ৩২ শতাংশ জমির মালিক আকতার হোসেন সহ তার ছেলে সন্তানরা। এ জমি জোর জবর করে দখল করার চেষ্টা চালিয়ে বহুবার ব্যর্থ হয়ে এখন জোরপূর্বক মাটি কাটার জন্য ভেকু মেশিন দিয়ে মাটি কাটার চেষ্টা করে এ সময় আমি ও আমার ছেলে হানিফ এবং পুত্র বধূ রুমা আকতার বাধা দিলে উম্মে কুলছুম, তার দেবর ফয়সাল, সাব্বির, ছেলে ফারাবি ইফাত, আলাউদ্দীনের স্ত্রী আকলিমা, ইউছুফের স্ত্রী পান্না রড ও লাঠি দিয়ে উপর্যুপরি মারধরে আহত করা হয়।

     প্রতিবেশীরা আহতদের কে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেন। আকতার হোসেন আরো জানান, এ জমি নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতেএমপি ২৫৭/২০২০, দেওয়ানী ৫২৩/২০২০, এমপি ২৭০/২০২০ মামলা চলমান রয়েছে। এবং চরফ্যাসন থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। যার নং৯৮৬ তারিখ ২৬-১২-২০২০ আকতার হোসেন বাদী হয়ে জিন্নাগড় মুসলিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা উম্মে কুলছুম কে বিবাদী করে আদালতে মামলা চলমান রয়েছে।

    তারপর ও সোমবার ভেকু মেশিন দিয়ে মাটি কাটতে আসেন উম্মে কুলছুমের নেতৃত্ব একদল দুর্বৃত্ত। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ