ঢাকা শুক্রবার, ২৬ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে নির্মিত হবে স্পোর্টস কমপ্লেক্স: জিয়াউদ্দিন হায়দার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭  বরিশালে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ পটুয়াখালীতে বাসে অভিযান চালিয়ে ৩৭ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী তরুণ তারকা নাদিরার আকাক্সক্ষা বাস্তবায়নে বাধা, পরিবারে হতাশা এইচএসসি পরীক্ষা: বরিশাল কেন্দ্রসচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রীর সভা বৃহস্পতিবার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৭
  • বরিশালে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

    বরিশালে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সদর উপজেলার উত্তর চন্দ্রমোহন, টুঙ্গিবাড়িয়া নতুন হাট,বিশ্বাসের হাট, রাজার চরের হাট, চড় হোগলা এলাকার নদীভাঙ্গন এলাকায় পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশনা প্রদান করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি।  

    শনিবার স্পিড বোর্ডযোগে বরিশাল সদর উপজেলার বিভিন্ন এলাকার নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের (অতিরিক্ত) প্রধান প্রকৌশলী নুরুল ইসলাম সরকার, বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান, বরিশাল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাড. মাহবুবুর রহমান মধু, মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক নিজামুল ইসলাম নিজাম, যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন, সহ অন্যান্যরা। 

    এর আগে তিনি ২৪ সেপ্টেম্বর শনিবার সকালে বরিশাল পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউজে রায়পাশা কড়াপুর ইউনিয়নের স্থানীয় আ.লীগের সাথে বেলা ১১ টায় আলোচনা সভা করেন।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ