ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • বোরহানউদ্দিনে সড়ক দুর্ঘটনায় প্রবাসী নিহত, আহত ২ 

    বোরহানউদ্দিনে সড়ক দুর্ঘটনায় প্রবাসী নিহত, আহত ২ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার বোরহানউদ্দিনে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. সুমন (২৭) নামে এক প্রবাসী নিহত হয়েছেন।  শনিবার (২৪সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বোরহানউদ্দিন উপজেলার উদয়পুর সড়কের রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় অটোরিকশার যাত্রী ও চালক আহত হয়েছেন।

    নিহত সুমন ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মো. জেবল হোসেনের  ছেল।

    প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশাটি যাত্রী নিয়ে রাস্তার মাথা থেকে মনিরাম বাজার এলাকায় যাচ্ছিল। হঠাৎ ভোলাগামী একটি দ্রুতগতির মাছবোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে রিকশায় থাকা যাত্রী মো. সুমন (২৭), মো. রাসেল (৩০) ও অটোরিকশাচালক রফিকুল ইসলাম আহত হন। 

    তাৎক্ষণিক স্থানীয়রা সুমন ও রফিকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে এবং রাসেলকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন এবং রফিকুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বরিশাল শেরে-ই-বাংলা হাসপাতালে পাঠানো হয়েছে।

    নিহত সুমনের মামা মো. শরিফুল ইসলাম বলেন,  সড়ক দুর্ঘটনায় আমার ভাগনের মৃত্যুতে সব শেষ হয়ে গেল। এ ঘটনায় সুমনের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।’

    বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় সুমন নামে একজন নিহত হয়েছে। আরও আহত দুজন ভোলা সদর হাসপাতাল ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ