ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • আজ রাতের ভিতর বরিশালসহ ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
  • মেট্রোরেলের আরেক সেট ট্রেন পৌঁছাল ঢাকায়

    মেট্রোরেলের আরেক সেট ট্রেন পৌঁছাল ঢাকায়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মেট্রোরেলের ৬ কোচের আরেক সেট ট্রেন ঢাকায় এসেছে পৌঁছেছে। মঙ্গলবার দিবাগত রাত সোয়া সাতটার দিকে রাজধানীর দিয়াবাড়ীর কাছে কোচ নামানোর জন্য প্রস্তুত করা জেটিতে প্রথমে দুটি কোচ নিয়ে পৌঁছায় বার্জ। পরে রাত ৮টার দিকে আরও চারটি কোচ নিয়ে জেটির কাছে আসে আরেকটি বার্জ।

    দুটি বার্জের মধ্যে প্রথমটি জেটিতে আর দ্বিতীয়টি নদীতে নোঙর করে রাখা হয়েছে। দুটি বার্জ একসঙ্গে জেটিতে রাখলে ওই পথে অন্য নৌযান চলাচলে বিঘ্ন ঘটতে পারে। 

    সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আবহাওয়া অনুকূলে থাকলে বুধবার সকাল ৮টা থেকে কোচগুলো বার্জ থেকে নামিয়ে উত্তরায় মেট্রোরেলের ডিপোতে নেওয়া হবে।

    উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত নির্মাণাধীন মেট্রোরেলের লাইনে (লাইন-৬) এসব ট্রেন চলাচল করবে। 

    ঢাকার মেট্রোরেল লাইন নির্মাণ ও ট্রেন চালানোর দায়িত্বে নিয়োজিত ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানায়, মেট্রোরেলের দ্বিতীয় সেট ৬টি কোচ নিয়ে গত ২১ এপ্রিল জাপানের কোবে সমুদ্রবন্দর থেকে একটি জাহাজ বাংলাদেশের পথে রওনা হয়। জাহাজটি মোংলা সমুদ্রবন্দরে পৌঁছায় ৯ মে। সেখানে শুল্ক ও ভ্যাট সম্পর্কিত কার্য সম্পন্ন করে ২৪ মে নদী পথে ঢাকার উদ্দেশে রওনা হয় বার্জ।  ২৬ মে ট্রেন সেট বহনকারী বার্জ ঝালকাঠিতে পৌঁছানোর পর ঘূর্ণিঝড় ইয়াসের কারণে নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ জন্য ঝালকাঠিতেই নোঙর করে রাখা হয় বার্জটি। পরে নৌযান চলাচল শুরু হলে ২৮ মে ঢাকার উদ্দেশে ফের যাত্রা শুরু করে।

    এর আগে মেট্রোরেলের এক সেট ট্রেন ঢাকায় আসে গত ২১ এপ্রিল। বাংলাদেশের প্রথম বিদুৎ চালিত এ ট্রেন গেল ১২ মে উত্তরা ডিপোর ভেতরে পরীক্ষামূলকভাবে চালিয়ে দেখা হয়। এর মাধ্যমে প্রথমবারের মতো বৈদ্যুতিক ট্রেনের যুগে প্রবেশ করে বাংলাদেশ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ