ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার
  • ভোলায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন

    ভোলায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    "গড়বে শিশু সোনার দেশ, ছড়িয়ে দিয়ে আলোর রেশ" এই স্লোগান নিয়ে ভেলায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ। আজ সোমবার জেলা প্রশাসকের সম্মলন কক্ষে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী। 

    স্থানীয় সরকার উপ-পরিচালক তামিম আল ইয়ামীন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মুহাম্মদ আখতার হোসেন।
     
    অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভোলা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ইকবাল হোসেন, শিশু সংগঠক সাফায়েত সিয়াম, প্রাপ্তি দাস, রাইসা রহমান প্রমুখ।

    জেলা প্রশাসক মো. তৌফিক ই-লাহী চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে বলেন, একদিন আমরা থাকবো না। তখন আজকের শিশুরাই দেশের হাল ধরবে। তাই শিশুদেরকে যত্নের সাথে বড় করতে হবে। শিশুদের প্রচুর জ্ঞান আরোহণের সুযোগ করে দিতে হবে। তাদেরকে শুধু বইয়ের মধ্যে গুজে না রেখে খেলাধুলা, সাংস্কৃতিক চর্চায় উৎসাহী করতে হবে। বিশেষ করে শিশুদেরকে বকাঝকা না করে সুন্দরভাবে বুঝিয়ে বলার জন্য অভিভাবকদেরকে পরামর্শ দিয়েছেন জেলা প্রশাসক। 

    উল্লেখ্য, এ উপলক্ষে  জেলা প্রশাসন ও শিশু একাডেমির যৌথ  উদ্যোগে ৩ থকে ১১ অক্টোবর পর্যন্ত সপ্তাহব্যাপী আলোচনা সভা, শিশু কিশোরদের প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচির  আয়োজন করা হয়েছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ